শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :

মাদক মামলায় খালাস পেলেন মডেল পিয়াসা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৩০ সময় দেখুন


বিনোদন ডেস্ক : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা রাজধানীর গুলশান থানার মামলায় খালাস পেয়েছেন মডেল ফারিয়া মাহবুব পিয়াসা। মঙ্গলবার (১১ মার্চ) ঢাকার ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ তারেক এজাজের আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে খালাসের রায় দেন।

এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাইদুর রহমান।

তিনি বলেন, আদালত ফারিয়া মাহবুব পিয়াসাকে খালাস দিয়েছেন। এদিন তিনি আদালতে হাজির হননি। তার অনুপস্থিতিতে আদালত খালাসের রায় ঘোষণা করেন।

জানা গেছে, ২০২১ সালের ১ আগস্ট পুলিশের গোয়েন্দা বিভাগ পিয়াসাকে তার বারিধারার বাসা থেকে গ্রেপ্তার করে। পুলিশ তার বাসা থেকে ৭৮০ পিস ইয়াবা, ৮ বোতল বিদেশি মদ ও ৪ ক্যান বিয়ার জব্দ করে। পরে তার বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়ের করা হয়।

২০২১ সালের ২৮ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক মো. আব্দুল লতিফ তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০২৩ সালের ১১ জানুয়ারি পিয়াসার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলায় বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর