মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

মাদ্রিদে গাজীপুর এসোসিয়েশন নতুন কমিটি গঠন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৩৮০ সময় দেখুন
মাদ্রিদে গাজীপুর এসোসিয়েশন নতুন কমিটি গঠন

কবির আল মাহমুদ, স্পেন :
স্পেনে অন্যতম আঞ্চলিক সংগঠন গাজীপুর এসোসিয়েশন ইন স্পেনের নতুন কমিটি গঠন করা হয়েছে। স্পেনের রাজধানী মাদ্রিদে বসবাসরত গাজীপুর এসোসিয়েশনের এক সাধারণ সভায় এসোসিয়েশনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এই কমিটি ঘোষণা করা হয়।

রবিবার (১৪ নভেম্বর) স্পেনের রাজধানী মাদ্রিদের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি নেতা অসীম রিবেরু ক্রীস। ব্যাবসায়ী ও কমিউনিটি নেতা নূর মোহাম্মদ রিপনের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য দেন প্রবীণ কমিউনিটি নেতা কাজী দেলোয়ার হোসেন, মোঃ আহসান হাবীব, হাবীবুর রহমান মোড়ল, আরিফুল ইসলাম, মোবারক হোসেন, রাজীব আহমদ, আলামীন পাওলোয়ান, বাদল মিয়া প্রমুখ।

সভায় সকলের সম্মতিক্রমে গাজীপুর এসোসিয়েশন ইন স্পেনের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে নবগঠিত ঘোষিত আংশিক কমিটিতে কমিউনিটি নেতা অসীম রিবেরু ক্রীসকে সভাপতি, নূর মোহাম্মদ রিপনকে সাধারণ সম্পাদক এবং মোঃ আহসান হাবীবকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি গঠন করা হয়। এই কমিটিকে আগামী এক মাসের মধ্যে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে অসীম রিবেরু ক্রীস উপস্থিত নেতৃবৃন্দকে জানান, কোরোনার দীর্ঘ লকডাউন পর স্পেনে বসবাসরত গাজীপুর জেলাবাসীকে একত্রিত করতে এবং সকল হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে প্রবাসে সবাই যেন মিলেমিশে থাকতে পারে, সে জন্যই তারা এই সভার আয়োজন করেছেন।
পরে নবগঠিত নারায়ণগঞ্জ জেলা এসোসিয়েশন ইন স্পেনের নব গঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপস্থিত গাজীপুর জেলাবাসী ও কমিউনিটি নেতৃবৃন্দরা এবং নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর