বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান মসজিদে অনৈতিক কাজের অপরাধে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর স্মার্টওয়াচ কেনার আগে যা অবশ্যই খেয়াল রাখবেন ৫ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল রাকসু Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News ‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন

মাদ্রিদে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৩৮৪ সময় দেখুন
মাদ্রিদে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন

কবির আল মাহমুদ, স্পেন :
স্পেনের রাজধানী মাদ্রিদে ১৬ ডিসেম্বর-২০২১ মহান বিজয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন। বৃহস্পতিবার রাতে এ উপলক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন হলে আলোচনা সভা ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম মজুমদার। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ দুলাল সাফার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান নির্বাচন কমিশনার মোজাম্মেল হক মনু, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি আল মামুন, এস আর আই এস রবিন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, কমিশনের উপদেষ্টা মাহবুবুর রহমান ঝন্টু,সাইফুল ইসলাম ইকবাল, কোষাধ্যক্ষ বাহারুল আলম, নির্বাচন কমিশনার হেমায়েত খান, একরামুজ্জামান কিরন, নারায়ণগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক ইসহাক আহমেদ হিমেল, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সদস্য সচিব আবু জাফর রাসেল, জাকির চৌধুরী, হানিফ মিয়াজিসহ কমিউনিটি নেতৃবৃন্দ ও অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা।

আলোচনা সভায় অংশ নিয়ে বক্তারা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটসহ মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও বাংলাদেশের জন্য এর তাৎপর্য তুলে ধরেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম মজুমদার বলেন, সত্যিই আমরা গর্বিত যে সুদূর প্রবাসে থেকেও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করতে পারছি। আমাদের নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানানোর দায়িত্ব আমাদের। বাংলাদেশকে নিয়ে আমরা গর্ববোধ করি। স্বাধীনতার লক্ষ্য ছিল রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি অর্থনৈতিক মুক্তি। নতুন প্রজন্মের অনেকেই জানে না মুক্তিযুদ্ধ কি? মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সকল শহীদদের রূহের মাগফিরাত এবং দেশের সুখ সমৃদ্ধি ও উন্নতি কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর