সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

মানুষকে সবজি চাষে উদ্বুদ্ধ করতে ১০ টাকায় ৩ রকমের বীজ বিক্রির উদ্যোগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৩৪ সময় দেখুন
মানুষকে সবজি চাষে উদ্বুদ্ধ করতে ১০ টাকায় ৩ রকমের বীজ বিক্রির উদ্যোগ

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল প্রতিনিধিঃ নিজ আঙিনায় করব চাষ, সবজি খাব বারো মাস’ স্লোগানে বিভিন্ন রকম শাক সবজি বীজ মাত্র ১০ টাকায় বিক্রির অভিনব উদ্যোগ নিয়েছে টাঙ্গাইলের স্বেচ্ছাসেবী সংগঠন যুবদের জন্য ফাউন্ডেশন ও শিশুদের জন্য ফাউন্ডেশন। টাঙ্গাইল জেলা সদর বস্তি এলাকায় (২৭ অক্টোবর) রবিবার দিনব্যাপী সবজি বীজ বিক্রি করেছে সংগঠনের স্বেচ্ছাসেবীরা। সাধারণ মানুষকে সবজি চাষে উদ্বুদ্ধ করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলেন আয়োজকরা। জানা যায়, সবজি বীজ বিক্রির এ উদ্যোগে লাউ, কুমড়া, শিম, টমেটো, মরিচ, মূলা, করলা, বরবটি, শসা, লাল শাক, পালং শাক, পুই শাকসহ প্রায় ১৫ রকমের শাক সবজি বীজ বিক্রি হয়েছে। একজন ক্রেতা তিন রকমের শাক সবজি বীজ ক্রয় করতে পেরেছেন মাত্র ১০ টাকায়। ১০ টাকায় সবজি বীজ বিক্রির উদ্যোক্তা ও সংগঠনের সভাপতি মুঈদ হাসান তড়িৎ জানান, বাজারে সবজির দাম বেশি হওয়ায় অনেক মানুষ সবজি কিনতে পারছেন না। সবজির দাম মানুষের নাগালে আনতে এবং নিজ আঙিনায় সবজি চাষে উদ্বুদ্ধ করতে আমরা এ উদ্যোগ নিয়েছি। প্রতিটি বীজের প্যাকেটে ভর্তুকি দিয়ে আজ প্রায় দুই শতাধিক ক্রেতার নিকট সবজি বীজ বিক্রি করা হয়েছে।
সংগঠনের সমন্বয়কারী আরিফা জামান জানান, নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষের পাশাপাশি সমাজের সকল শ্রেণির মানুষের কাছে সবজি বীজ পৌঁছে দিতেই এমন উদ্যোগের আয়োজন। যাদের জমি নেই তারা বারান্দা বা ছাদে খুব অল্প জায়গায় যেন সবজি চাষ করতে পারেন সেজন্য হাইব্রিড বীজও বিক্রি করছেন তারা।
ক্রেতা মর্জিনা বেগম বলেন, ঘরের সাথে ছোট্ট একটু জায়গায় সবজি চাষ করবেন তিনি। এ জন্য মাত্র ১০ টাকায় তিন রকমের সবজি বীজ ক্রয় করেছেন।
শিক্ষার্থী ইমরান শিকদার বলেন, বর্তমানে সবজির বাজারমূল্য ক্রয় ক্ষমতার বাইরে। মধ্যবিত্ত পরিবারের পক্ষে নিয়মিত সবজি ক্রয় করা সম্ভব হচ্ছে না। এ জন্যই আজ স্বল্প মূল্যে সবজি বীজ সংগ্রহ করলাম। এখন থেকে বাসায়ই চাষ করব।
সংগঠনের সমন্বয়কারী রকিবুল হাসান রায়হান জানান, আগামীতে টাঙ্গাইলের বিভিন্ন গ্রামে এ উদ্যোগ অব্যাহত থাকবে। নিজেদের সবজি নিজেরা চাষ করে যেন নিরামিষের চাহিদা পূরণ করতে পারে এবং প্রতিবেশীদেরও সবজি উপহার দিতে পারে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর