বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, ৫ নাবিক নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৫ সময় দেখুন
মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, ৫ নাবিক নিহত


আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নৌবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ায় আরোহী ৫ নাবিকের মৃত্যু হয়েছে। মার্কিন নৌবাহিনীর তৃতীয় বহর শনিবার (৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করেছে। সিএনএন’র খবর।

বিবৃতিতে বলা হয়, গত মঙ্গলবার নৌবাহিনীর নাবিকদের নিয়ে এমএইচ-৬০এস হেলিকপ্টার সান ডিয়াগো সমুদ্র সৈকতের ৬০ কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়। হেলিকপ্টারে থাকা ছয়জনের পাঁচজনই মারা যান। একজনকে উদ্ধার করা হয়েছে।

এর আগে মঙ্গলবার ওই হেলিকপ্টারটি রাডার থেকে হারিয়ে যাওয়ার পর খোঁজ শুরু করে নৌবাহিনী। ৭২ ঘণ্টার উদ্ধার অভিযান শেষে নাবিকদের এ পরিণতির খবর জানালো মার্কিন নৌবাহিনী।

নৌবাহিনীর তরফ থেকে বলা হয়েছে, নিহত নাবিকদের ঘনিষ্ঠ আত্মীয়দের দ্বারা পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের নাম প্রকাশ করা হবে না।

এ ঘটনার তদন্ত চলছে বলেও জানিয়েছে নৌবাহিনী। জানা গেছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের আওতাধীন ছিল।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর