বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ

মার্চ মাসে পুঁজিবাজারে বেড়েছে বিনিয়োগকারী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ২১৮ সময় দেখুন
মার্চ মাসে পুঁজিবাজারে বেড়েছে বিনিয়োগকারী


২০২২ সালের মার্চ মাসে পুঁজিবাজারে বেড়েছে বিনিয়োগকারী। বিনিয়োগকারীরা গত মাসে ৭ হাজারের বেশি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব খুলেছে । ফেব্রুয়ারির শেষ দিন পুঁজিবাজারে বিও হিসাব ছিল ২০ লাখ ৬৪ হাজার ৯২৩টি। আর মার্চের শেষ দিন বিও হিসাব দাঁড়িয়েছে ২০ লাখ ৭২ হাজার ২৭৮টিতে দাঁড়ায়। অর্থাৎ মার্চ মাসে ৭ হাজার ৩৫৫টি বিও হিসাব বেড়েছে।

মার্চ মাসে পুরুষদের বিও হিসাব ৫ হাজার ৪৩০টি বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৪০ হাজার ৫৯৫ টিতে। ফেব্রুয়ারি মাসের শেষ দিন পুরুষদের বিও হিসাব ছিল  ১৫ লাখ ৩৫ হাজার ১৬৫টিতে।

আর মার্চ মাসে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ১ হাজার ৭৬১টি বেড়ে পাঁচ ৫ লাখ ১৫ হাজার ৮৭১টিতে দাঁড়িয়েছে। ফেব্রুয়ারি মাসের শেষ দিন নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল পাঁচ লাখ ১৪ হাজার ১১০টিতে।

ফেব্রুয়ারি মাসের শেষ দিন কোম্পানি বিও হিসাব ছিল ১৫ হাজার ৬৪৮টি। কোম্পানি বিও ১৬৪টি বেড়ে মার্চ মাসের শেষ দিন দাঁড়িয়েছে ১৫ হাজার ৮১২টিতে।

মার্চ মাসে দেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের  ১৯ লাখ ৭৮ হাজার ১৬৭টি বিও হিসাব দাঁড়িয়েছে। যা ফেব্রুয়ারি মাসের শেষ দিন ছিল ১৯ লাখ ৬৮ হাজার ৮৮৬টিতে।

মার্চ মাসে বিদেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে  ৭৮ হাজার ২৯৯টিতে। ফেব্রুয়ারি মাসের শেষ দিন বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৮০ হাজার ৩৯৮টিতে।সূত্র: অর্থসূচক





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর