বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র শ্রদ্ধাঞ্জলি কালিয়াকৈরে সংবাদ সংগ্রহ করার সময় এস এ টিভির উপজেলা প্রতিনিধি সহ আহত ২ ডেঙ্গুতে আরেকটি ‍মৃত্যুহীন দিন, আক্রান্ত ১৯৫ ভিসা বাতিল হওয়া ৯৮৫ প্রবাসীর তালিকা আমিরাত সরকারকে দিল দূতাবাস Chess: Father quit Singapore job, pawned jewellery to fund chess dream: Olympiad-bound Savitha Shri’s story | Chess News Top Ent News, August 4: Aamir Khan’s Security Stepped Up; Bhumi Pednekar’s Ex-Teacher Slams Her Amid NEET Row | Bollywood News আগামী ২ দিন কড়া নিরাপত্তায় থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়: উপাচার্য আর কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না: মির্জা ফখরুল খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০১৯

মালির নতুন প্রেসিডেন্ট ক্যু’র নেতা কর্নেল অসিমি গোইতা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৯ মে, ২০২১
  • ৩১১ সময় দেখুন
মালির নতুন প্রেসিডেন্ট ক্যু’র নেতা কর্নেল অসিমি গোইতা


আন্তর্জাতিক ডেস্ক

মালির সাংবিধানিক আদালত দেশটির সামরিক অভ্যুত্থানের নেতা কর্নেল অসিমি গোইতাকে অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেছে। তবে এর আগেই গত বুধবার (২৬ মে) কর্নেল গোত্তা নিজেকে মালির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছিলেন।

বিজ্ঞাপন

শুক্রবার মালির আদালত এ ব্যাপারে বলেন, প্রেসিডেন্টের পদ শূন্য থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত বছরের আগস্টে মালির তৎকালীন নির্বাচিত সরকারের প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকারা কেইটা ও প্রধানমন্ত্রী বউবউ সিসেকে আটক করে ক্ষমতাচ্যূত করেছিল সেনাবাহিনীর বিদ্রোহী গ্রুপ। পরে আন্তর্জাতিক মহলের চাপে জান্তা সরকার ১৮ মাস মেয়াদী একটি অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেয়। ওই অন্তর্বতীকালীন সরকারে সেনাবাহিনীরও প্রতিনিধিত্ব থাকে। তবে গত সোমবার ওই অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট বাহ এনদাও এবং প্রধানমন্ত্রী মোকতার ওউনেকেও আটক করে সেনাবাহিনী।

বিজ্ঞাপন

এবারের ক্যু’র নেতৃত্বে ছিলেন কর্নেল অসিমি গোইতা। ওই দিন অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভায় রদবদল করার ঘোষণা দিয়েছিলেন মোকতার ওউনে। এতে মন্ত্রিসভায় থেকে অন্তত দুজন সেনা কর্মকর্তা বাদ পড়েছিলেন।

এর প্রতিক্রিয়ায় ওইদিনই অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে আটক করেন কর্নেল অসিমি গোইতা। তার দাবি, ওই দুই নেতা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিলেন এবং অন্তর্বর্তীকালীন নাশকতার পরিকল্পনা করছিলেন। বৃহস্পতিবার বাহ এনদাও এবং মোকতার ওউনে পদ ছেড়ে দিতে সম্মত হওয়ায় তাদের মুক্তি দেয় সেনাবাহিনী।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom