বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

মিরসরাই বি এন পি শীর্ষ নেতাদের বহিষ্কার ঘিরে উত্তপ্ত রাজনীতি। চট্টগ্রাম উত্তর জেলা আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৭৬৬ সময় দেখুন

ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ

চট্টগ্রাম উত্তর জেলা আহ্বায়ক কমিটি বিলুপ্ত,
মিরসরাইয়ে বিএনপির শীর্ষ নেতাদের বহিষ্কার ঘিরে উত্তপ্ত রাজনীতি

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপি ও যুবদলের শীর্ষস্থানীয় পাঁচ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অভ্যন্তরীণ কোন্দল এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মঙ্গলবার (২৯ জুলাই) রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ জানানো হয়।

একইসঙ্গে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি। বিষয়টি রাতে নিশ্চিত করেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

বহিষ্কৃত নেতারা হলেন—সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, মিরসরাই উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন এবং জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আপনার অসহিষ্ণু ও আধিপত্যবাদী মনোভাবের ফলে দলের ভেতরে বিভাজন ও সংঘাতের সৃষ্টি হয়েছে। বারবার সতর্ক করার পরও আপনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাই গঠনতন্ত্র অনুযায়ী প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে আপনাকে বহিষ্কার করা হলো।

বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর হওয়ার পরপরই রাত ১০টার দিকে বড়তাকিয়া ও করেরহাট বাজারে বিক্ষোভ মিছিল বের করে নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারীরা।

বহিষ্কৃত নেতাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই আদেশ উদ্দেশ্যপ্রণোদিত এবং তৃণমূলের মতামত উপেক্ষা করে নেওয়া হয়েছে।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দীর্ঘদিন ধরে চলা গোপন দ্বন্দ্ব, অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই এবং সাংগঠনিক দুর্বলতা এই বহিষ্কারের পেছনে বড় কারণ হয়ে উঠেছ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর