রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

মির্জা ফখরুলের সঙ্গে লিলি নিকোলাসের বৈঠক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ১০৭ সময় দেখুন
মির্জা ফখরুলের সঙ্গে লিলি নিকোলাসের বৈঠক


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকোলাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৪ নভেম্বর) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়। দুপুর দেড়টায় রাষ্ট্রদূতের গাড়ি খালেদা জিয়ার কার্যালয়ে প্রবেশ করে এবং বিকেল ৩টা ১০ মিনিটে বেরিয়ে যায়।

এ সময় বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘কানাডা মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার, জীবনের নিরাপত্তা, আইনের শাসনকে অত্যন্ত গুরুত্ব দেয়। কানাডাসহ কয়েকটা দেশ এগুলোতে দৃঢ় অবস্থান নেয় সবসময়। তারা কিন্তু বাংলাদেশ সরকারকে বিভিন্ন সময় বাইলেটারেলি বলে আসছে যে, এখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে।

তিনি বলেন, ‘বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, মানবাধিকার পরিস্থিতি, আগামী নির্বাচন, আইনের শাসন, জীবনের নিরাপত্তা ইত্যাদি বিষয়ে আলাপ হয়েছে। আমরা ভালো আলোচনা করেছি।’

মানবাধিকার বিষয়ে উদ্বেগের কথা জানিয়ে আমীর খসরু বলেন, ‘বাংলাদেশের জনগণের যেরকম কনসার্ন আছে, সারা বিশ্বের গণতন্ত্রকামী দেশগুলো, মাল্টিলেটারেল বডি এবং মানবাধিকার সংস্থা সবার যেমন কনসার্ন আছে, তাদেরও (কানাডা) তো কনসার্ন থাকা বিশেষ করে মানবাধিকারের ওপর তাদের গুরুত্ব অনেক বেশি, গণতন্ত্রের ওপর তাদের গুরুত্ব অনেক বেশি।’

‘নির্বাচন ইস্যুতে আপনারা কী বলেছেন’?- এমন প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘ভেতরে কী আলোচনা হয়েছে সেটা তো এখানে বলতে পারব না। এটা আপনারা বুঝতেই পারছেন।’

কানাডার সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমরা সবাই জানি বাংলাদেশ-কানাডার মধ্যকার সম্পর্কটা অনেক ডাইভারসিফাই সম্পর্ক। ২০০৩ সালে বিএনপি ক্ষমতায় থাকতে কানাডায় শুল্কমুক্ত সুবিধা পেয়েছিল বাংলাদেশ। আমি তখন বাণিজ্যমন্ত্রী ছিলাম, আমি কানাডার সঙ্গে নেগুশিয়েট করেছিলাম।’

আমীর খসরু মাহমুদ বলেন, ‘আমাদের বড় একটা রফতানির জায়গা কানাডা। আমদানির জন্য বাংলাদেশের কাছে অনেক গুরুত্বপূর্ণ কানাডা। আমাদের মূল কিছু জিনিস যেমন গম, ডাল, ডাল জাতীয় খাদ্যদ্রব্য যার একটা বড় অংশ কানাডা থেকে আসে।’

তিনি বলেন, ‘আমাদের ছেলে-মেয়েরা আজকাল খুব আগ্রহী হয়ে উঠেছে কানাডায় লেখাপড়া করতে। প্রতিনিয়ত আমাদের ছেলে-মেয়েরা কানাডা যাচ্ছে। সেখানে বাংলাদেশের একটা বড় বংশোভূত শ্রেনি বাস করছে, যারা কানাডার অর্থনীতিতে ও সমাজে কনট্রিবিউট করছে।’

সারাবাংলা/এজেড/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর