সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

মুজিবনগরে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত -৪

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৫ সময় দেখুন
মুজিবনগরে  মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত -৪

মুজিবনগর প্রতিনিধি ।মেহেরপুরের মুজিবনগরে দ্রুতগামী ২টি মটর-সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। আহত ৪ জনের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে মেহেরপুর ২৫০ শষ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে মেহেরপুর-মুজিবনগর প্রধান সড়কে মুজিবনগর উপজেলা গেট ও মুজিবনগর থানা গেটের মাঝামাঝি স্থানে এ দূর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- জয়পুর হাটের দিলিপ হরিজনের ছেলে বকুল (২৭), মেহেরপুরের বামনপাড়ার অজয়ের ছেলে তাপস (২২) ও মেহেরপুর হালদারপাড়ার সোহেলের ছেলে রামা (২০) এবং মুজিবনগর উপজেলার পুরন্দরপুর গ্রামের নাসির উদ্দীনের ছেলে মফিজুল (২৭)।

মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম জানান, মফিজুল মুজিবনগর থেকে নিজ গ্রাম পুরন্দরপুরে মটর-সাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় মেহেরপুরের দিক থেকে বকুল, তাপস ও রামা মটর-সাইকেল যোগে দ্রুতগতিতে মুজিবনগরের দিকে যাওয়ার সময় মফিজুলের গাড়ির সাথে ধাক্কা লাগে। এসময় মটর সাইকেল দু’টি রাস্তার উপর ছটিকে পড়ে সবাই আহত হন। পরে মুজিবনগর থানার এসআই ইকবাল ও এএসআই আক্তার দেখতে পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এদের ভিতর মফিজুল, তাপস ও রামার অবস্থা আশংখ্যাজনক হওয়ায় তাকে মেহেরপুর ২৫০ শষ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এদের মধ্যে মফিজুলের অবস্থা অশংকাজনক হওয়ায় তাকে মেহেরপুর থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর