বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

মেট্রো ও ম্যাকসন্স স্পিনিংয়ের বিরুদ্ধে বিএসইসির তদন্ত কমিটি গঠন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৯ জুন, ২০২২
  • ২১৫ সময় দেখুন
মেট্রো ও ম্যাকসন্স স্পিনিংয়ের বিরুদ্ধে বিএসইসির তদন্ত কমিটি গঠন – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি মেট্রো স্পিনিং লিমিটেড এবং ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেডের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, অবণ্টিত লভ্যাংশ, বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত স্ক্রুটিনাইজারদের রিপোর্ট ও বিগত তিন বছরের আর্থিক বিবৃতিসহ অন্যান্য সম্পর্কিত বিষয়ের জন্য এই তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি।

গঠিত তদন্ত কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে এ সংক্রান্ত প্রতিবেদন কমিশনে দাখিলের দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি মেট্রো স্পিনিং এবং ম্যাকসন্স স্পিনিং মিলসের ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে। একইসঙ্গে বিষয়টি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালককে অবহিত করা হয়েছে।

গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন- বিএসইসির অতিরিক্ত পরিচালক মো. কাওসার আলী, (কমিটি প্রধান) উপ-পরিচালক মো. শাহনেওয়াজ, সহকারী পরিচালক আল ফরহাদ বিন কাশেম, সহকারী পরিচালক মাহমুদুর রহমান (সদস্য সচিব)।

বিএসইসির চিঠিতে উল্লেখ করা হয়, উভয় স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানি মেট্রো স্পিনিং ও ম্যাকসন্স স্পিনিং মিলসের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ের উপর তদন্ত কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন বলে মনে করে কমিশন। এরই ধারাবাহিকতায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ (১৯৬৯ সালের অর্ডিন্যান্স নং xvii) এর ২১ ধারা এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ (১৯৯৩ সালের ১৫নং আইন) এর ১৭ক ধারা অনুযায়ী কোম্পানিটির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হলো। তদন্ত কমিটিতে বিএসইসির চারজন কর্মকর্তা অন্তর্ভুক্ত করা হলো। তদন্ত কর্মকর্তারা এ আদেশ জারির ৩০ কার্যদিবসের মধ্যে বিএসইসির কাছে প্রতিবেদন জমা দেবেন।

যেসব বিষয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হবে সেগুলো হলো- তালিকাভুক্তির পর থেকে কোম্পানিগুলোর অ্যাকাউন্টে অবণ্টিত নগদ লভ্যাংশ, আইপিওর বিপরীতে অ-ফেরত পাবলিক সাবস্ক্রিপশনের অর্থ জমিয়ে রাখা। তালিকাভুক্তির পর থেকে কোম্পানি দুইটির রক্ষণাবেক্ষণ করা এনটাইটেলমেন্ট এবং তার সম্পর্কিত সাসপেন্স বিও অ্যাকাউন্টে অবণ্টনকৃত বোনাস লভ্যাংশ রাখা। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী তালিকাভুক্তির পর থেকে ডব্লিউপিপিএফ (ওয়ার্কার প্রফিট পারর্টিসিপেশন ফান্ড)) এর অবস্থা এবং এ তহবিলের মুভমেন্টের তথ্য। কোম্পানি দুইটির গত দুই বছরের বার্ষিক সাধারণ সভার (এজিএম) সংক্রান্ত স্ক্রুটিনাইজার রিপোর্টের পর্যালোচনা করা। আর কোম্পানি দুইটির বিগত তিন বছরের আর্থিক বিবৃতি এবং এ বিষয়ের সঙ্গে সম্পর্কিত অন্য যে কোনও বিষয় খতিয়ে দেখবে বিএসইসি।

মেট্রো স্পিনিং পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০২ সালে। ‘বি’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ৬১ কোটি ৬৯ লাখ ৮০ হাজার টাকা। সে হিসেবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৬ কোটি ১৬ লাখ ৯৮ হাজার ২৭৫টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩০.০৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১০.১৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৫৯.৭২ শতাংশ শেয়ার রয়েছে।

ম্যাকসন্স স্পিনিং মিলস পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০৯ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ২৩৮ কোটি ২৩ লাখ ৩০ হাজার টাকা। সে হিসেবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ২৩ কোটি ৮২ লাখ ৩২ হাজার ৫৩৮টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৩.৩৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৫৬.৬৩ শতাংশ শেয়ার রয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর