সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

মেলান্দহে নাশকতার মামলায় গ্রেপ্তার দুই আ.লীগ নেতা কারাগারে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১২৩ সময় দেখুন
মেলান্দহে নাশকতার মামলায় গ্রেপ্তার দুই আ.লীগ নেতা কারাগারে

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর: জামালপুরের মেলান্দহে নাশকতার মামলায় আরও
দুই আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। রোববার দিবাগত রাতে গ্রেপ্তার করে সোমবার (৭ অক্টোবর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মেলান্দহ উপজেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম মিল্লাত (৪৯) ও মেলান্দহ পৌর তাঁতী লীগের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন (২৯)
এর আগে ২ অক্টোবর তিন আ.লীগ নেতাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

জানা যায়, উপজেলা কৃষকদলের সহ-সভাপতি আব্দুল মান্নান বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে দাঙ্গা, হাঙ্গামা ও হামলার অভিযোগে ১১৮ জনের নাম উল্লেখ্য করে মামলা দায়ের করেছেন। এতে অজ্ঞাত আসামী করা হয়েছে ১৪০-১৫০ জনকে।
মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন,সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ, সাধারণ সম্পাদক শাহিন বাঘা, জেলা আ.লীগের সদস্য ও দুরমুঠ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেকুজ্জামান জুবেরী, নয়ানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম সাহাবুদ্দীন,
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান জুয়েল, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ আল হোসাইন আরজু, সম্পাদক
খালিদ আর রহমান আপন প্রমুখ।

মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) মাসুদ রানা জানান,
নাশকতার মামলায় ডিবি পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে আদালতে সোর্পদ করা হয়েছে। ১১৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৪০-১৫০ জনের এ মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ৫ জন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর