সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।
মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা, সফল রাষ্ট্রনায়ক, সার্কের স্বপ্নদ্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেলান্দহে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ মে) দুপুরে মেলান্দহ উপজেলার চিনিতোলা ফকিরপাড়া জামে মসজিদে এ মাহফিলের আয়োজন করা হয়। এতে অংশ নেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মুহাম্মদ লিখন খন্দকার। তিনি বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রতীক। আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান ও মেলান্দহ-মাদারগঞ্জের গণমানুষের নেতা মোস্তাফিজুর রহমান বাবুলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব হাফেজ মো. জাকিরুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন ২ নম্বর কুলিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবু সাঈদ সবুজ, ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল কবীর, ওয়ার্ড কৃষকদলের সভাপতি বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলাল হোসেন, ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি ফরিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসুল্লিগণ।
মাহফিলে জাতির কল্যাণ, গণতন্ত্রের অগ্রগতি এবং দেশের সার্বিক উন্নয়নের জন্য বিশেষ মোনাজাত করা হয়।