বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

মেশিনে কার্ড না ঢুকিয়ে লেনদেন করা যাবে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ১৮৫ সময় দেখুন
মেশিনে কার্ড না ঢুকিয়ে লেনদেন করা যাবে


ক্রেডিট কার্ডের পাশাপাশি এবার ডেবিট ও প্রিপেইড কার্ডেও পস মেশিনে কার্ড স্পর্শ না করেই লেনদেন করতে পারবে গ্রাহকরা। নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) প্রযুক্তির মাধ্যমে পস মেশিনে কার্ড না ঢুকিয়েই সব ধরনের কার্ডে এই লেনদেনের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (২২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ এক প্রজ্ঞাপনে এই সেবা চালুর অনুমোদন দিয়েছে। এত দিন ব্যাংকগুলোর ক্রেডিট কার্ডে এই সেবা দেওয়ার সুযোগ ছিল। এখন ডেবিট কার্ডেও এই সেবা মিলবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই পদ্ধতিতে ক্রেডিট কার্ডের মতো ডেবিড ও প্রিপেইড কার্ডের মাধ্যমেও সর্বোচ্চ তিন হাজার টাকা লেনদেন করা যাবে। এই সীমার মধ্যেই কেবল এনএফসি প্রযুক্তি ব্যবহার করা যাবে। অর্থাৎ কার্ড পস মেশিনে না স্পর্শ করেই লেনদেন করা যাবে। তবে এর বেশি অঙ্কেও লেনদেন হলে আগের পদ্ধতিতেই অর্থাৎ কনট্রাক্ট ও পিনভিত্তিক পদ্ধতিতেই করতে হবে। এনএফসি প্রযুক্তিতে কার্ড পয়েন্ট অব সেলস মেশিনের কাছাকাছি ধরলেই লেনদেন হয়ে যাবে। মেশিনে কার্ড প্রবেশ বা পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে না। শুধু লেনদেনের পরিমাণ দিতে হবে। এজন্য পৃথক মেশিন ও কার্ড চালু করতে হবে ব্যাংকগুলোকে।

এনএফসি প্রযুক্তির কার্ডে ৪ সেন্টিমিটার দূরে কার্ড রেখে লেনদেন করা যাবে। তবে পিনসহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে। ফলে লেনদেনের জন্য কার্ড কারও হাতে অথবা পয়েন্ট অব সেলসে দিতে হবে না।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ছোট অঙ্কের লেনদেনে এ সেবার ব্যবহার সারা বিশ্বেই বাড়ছে। প্রতিবেশী ভারত ও চীনেও এ সেবায় অনেক গ্রাহক তৈরি হয়েছে। এর সঙ্গে তাল মিলিয়ে চলতে বাংলাদেশেও এ সেবা চালু করা হচ্ছে। তথ্য সূত্র: অর্থসূচক।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর