বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

মেহেরপুরে ইটভাটার অফিসের ছাদের উপর বোমা সাদৃশ্য ও দেশীয় অস্ত্র উদ্ধার।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৩২৪ সময় দেখুন
মেহেরপুরে ইটভাটার অফিসের ছাদের উপর বোমা সাদৃশ্য ও দেশীয় অস্ত্র উদ্ধার।

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার বারাকপুর গ্রামে চঞ্চল মিয়ার ইটভাটার অফিস রুমের ছাদ থেকে ৫টি বোমা সাদৃশ্য বস্তু ও ১২টি রামদা উদ্ধার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। রবিবার বিকাল সাড়ে তিনটার দিকে আলিফ ইট ভাটার অফিস রুমের ছাদ থেকে ৫টি বোমা সাদৃশ্য বস্তু এবং ১২ টি রামদা উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে রবিবার দুপুরের দিকে চঞ্চল মিয়ার ইট ভাটায় বিদ্যুৎ এর কাজ করতে যাওয়া ইলেকট্রিশিয়ান মোমিন নামের এক ব্যক্তি ছাদের উপরে উঠে বোমা সাদৃশ্য বস্তু ও দেশীয় তৈরি রামদা গুলো দেখে ভাটার মালিককে খবর দেন। ভাঁটার মালিক পরে পুলিশকে খবর দিলে, দুপুরের দিকে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অপু সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছান। পরে ছাদের উপর থেকে লাল টেপে মোড়ানো বোমা সাদৃশ্য ৫টি বস্তু এবং বড় ধরনের ১২ টি রামদা উদ্ধার করেন।

এ সময় মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শাহা দারা, ইন্সপেক্টর রাসুল সামদানী সহ থানা পুলিশের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।
ইট ভাটার মালিক চঞ্চল মিয়া জানান, গ্রামের কিছু কুচক্রী মহল রয়েছে তারা সবসময় মানুষের ক্ষতি করার চেষ্টা করে। এবার আমি ইউপি সদস্য প্রার্থী হওয়ার জন্য মত প্রকাশ করেছি। হয়তোবা এর কারনে আমার বদনাম দেওয়ার জন্য আমার ইট ভাটায় এ ধরনের অবৈধ জিনিস রেখে গেছে। তদন্ত করলে অবশ্যই বেরিয়ে আসবে কে বা কাহারা এগুলো রেখে গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার জানান এগুলো কিভাবে অস্ত্র এখানে এলো তা তদন্ত না করে বলা যাবে না।

এদিকে ইটভাটায় বোমা সাদৃশ্য বস্তু ও অস্ত্র রাখার বিষয়টি জানাজানি হলে বারাকপুর রাজাপুর সব আশপাশে গ্রাম থেকে উৎসুক জনতা সেখানে ভিড় জমান

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর