শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

মোবাইল ছিনিয়ে পালানোর সময় ছিনতাইকারী আটক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ১১৮ সময় দেখুন
মোবাইল ছিনিয়ে পালানোর সময় ছিনতাইকারী আটক


মোবাইল ছিনিয়ে পালানোর সময় ছিনতাইকারী আটক

ডেস্ক রিপোর্টঃঃ  রাজধানীর শাহবাগ থানাধীন রমনা কালীমন্দিরে পূজায় আসা এক নারী ভক্তের মোবাইল ছিনতাই করে দৌড়ে পালিয়ে যাওয়ার সময়  ধাওয়া করে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম মো. শামীম।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, রাজধানীর শাহবাগ থানাধীন সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে রমনা কালীমন্দিরে একজন সাধারণ পূজারীর মোবাইল ছিনতাই করে দৌড়ে পালিয়ে যাচ্ছিল ছিনতাইকারী শামীম।

এ সময় পূজামণ্ডপে দায়িত্বরত র‌্যাব-৩ এর গোয়েন্দা সদস্যদের নজরে এলে তারা ছিনতাইকারীর পিছু ধাওয়া করে এবং তাৎক্ষণিক তাকে হাতেনাতে আটক করে।

ছিনতাইকারী মো. শামীম শরীয়তপুর জেলার জাজিরা কৃঞ্চনগরের মৃত ইউনুছ আলী আকনের ছেলে। তার কাছ থেকে ছিনতাই করা একটি মোবাইল ফোন, একটি চাকু, নগদ পাকিস্তানি ৫০০ রুপি উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, ছিনতাইকারী পূজা শুরু হওয়ার পর থেকে নিয়মিতভাবে ছিনতাই করার উদ্দেশ্যে বিভিন্ন পূজামণ্ডপে ঘোরাঘুরি করে আসছিল। তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। পূজামণ্ডপ ঘিরে ছিনতাই অপতৎপরতা রোধে র‌্যাব-৩ এর গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর