বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

মোহনপুর আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন নেতৃত্বে আবারও সালাম-মফিজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ২৫৩ সময় দেখুন
মোহনপুর আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন নেতৃত্বে আবারও  সালাম-মফিজ

রাজশাহী প্রতিনিধিঃ দীর্ঘ প্রায় আট বছর পর রাজশাহী মোহনপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে আবারও সভাপতি মনোনিত হয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড.আব্দুস সালাম। তিনি তৃতীয় বারের মত সভাপতি মনোনিত হলেন। সাধারণ সম্পাদক হয়েছেন মোহনপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মফিজ উদ্দিন কবিরাজ।
৬মার্চ রোববার মোহনপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় মোহনপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যা এ্যাড.আব্দুস সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

মোহনপুর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ এর সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধক ছিলেন রাজশাহী জেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, আওয়ামীলীগ সদস্য ও বিএমডিএর চেয়ারম্যান সাবেক এমপি বেগম আখতার জাহান, সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, সংসদ সদস্য আদিবা আঞ্জুম মিতা। মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষ।
সম্মেলনে সর্ব সম্মতিক্রমে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মোহনপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি পদে মোহনপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড.আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক পদে মোহনপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মফিজ উদ্দিন কবিরাজ কে মনোনিত করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর