শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান

ময়মনসিংহে আল্লামা খাজা মুহাম্মদ ছাইফুদ্দীন (রহ.)-এর ৩০তম বেছালে হক ওরস শরীফ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২৯৬ সময় দেখুন
ময়মনসিংহে আল্লামা খাজা মুহাম্মদ ছাইফুদ্দীন (রহ.)-এর ৩০তম বেছালে হক ওরস শরীফ অনুষ্ঠিত

ময়মনসিংহ সদরের অদূর লালকুঠি পাক দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে বাংলার আকাশের এক ক্ষণজন্মা মহাপুরুষ, রূহানি জাগরণের পুরোধা, সুফি সাহিত্যিক ও গবেষক আল্লামা খাজা মুহাম্মদ ছাইফুদ্দীন শম্ভুগঞ্জী এনায়েতপুরী (রহ.)-এর ৩০তম বেছালে হক উপলক্ষে তিন দিনব্যাপী ওরস শরীফ।

১৩ অক্টোবর সোমবার জোহরের নামাজের পর নকশবন্দি-মুজাদ্দেদী তরিক্বার বিজয় নিশান ‘ঝাণ্ডা’ উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন হয়। প্রথম দিনে অনুষ্ঠিত হয় পবিত্র কুরআন তেলাওয়াত ও জিকির মাহফিল।

১৪ অক্টোবর মঙ্গলবার ছিল রূহানি বয়ান, হামদ, নাত, মানক্বাবাত, মিলাদ, কিয়াম, জিকির ও দোয়া-মুনাজাতসহ নানা ধর্মীয় আয়োজনে সমৃদ্ধ কর্মসূচি।

১৫ অক্টোবর বুধবার প্রধান মঞ্চে আসন অলঙ্কৃত করেন বর্তমান জামানার নকশবন্দি-মুজাদ্দেদী সিলসিলার উজ্জ্বল নক্ষত্র ও শক্তিধর প্রতিনিধি, অলিয়ে কামেল আল্লামা খাজা সুজাউদ্দৌলা নকশবন্দি-মুজাদ্দেদী হুজুরে পাক (মা.জি.আ.)।

তিনি ভাষণে বলেন, “আমরা আজ মহান বরকতময় সময়ে উপস্থিত হতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। নবীয়ে রহমতের উপর দরুদ শরীফ পেশ করছি, সিলসিলার সকল মাশায়েখকে স্মরণ করছি এবং তাদের কদমে কদমবুচি পেশ করছি। এই ক্রান্তিকালে ঈমান, আমল ও মাজহাব রক্ষায় আমাদের যে প্রয়াস চলছে, তা সৌভাগ্যের বিষয়। নববী জীবন গঠনে ও তরিক্বতের আমল-অজিফা পালনে সকলে আন্তরিক হই।”

এছাড়াও ফয়েজপূর্ণ ভাষণ প্রদান করেন যুগের গরীবে নেওয়াজ, জামানার খিজির, আল্লামা খাজা আলাউল হক অলি হুজুরে পাক (মা.জি.আ.)। তিনি অশ্রুসিক্ত নয়নে সকল জাকেরানদের খেদমতের জন্য শুকরিয়া জ্ঞাপন করেন ও হৃদয়গ্রাহী বয়ান প্রদান করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সুফি ও গবেষক, শম্ভুগঞ্জী হুজুরে পাকের মেয়ের ঘরের সন্তান সুফি জুনাইদসহ আলেমেদ্বীন, বুযুর্গানে দ্বীন ও সুফি-সাহিত্যকগণ।

১৫ অক্টোবর সকাল ১১টায় পবিত্র মাজার শরীফ জিয়ারত ও আখেরি মুনাজাতের মাধ্যমে তিন দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হয় লক্ষাধিক ভক্ত-মুরিদানের উপস্থিতিতে। দেশ ও জাতির কল্যাণে দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে—লক্ষাধিক আশেকে রাসূলের অশ্রুসিক্ত প্রার্থনায়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর