শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

যাত্রাবাড়ী থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩২ সময় দেখুন
যাত্রাবাড়ী থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী – Corporate Sangbad


আইন-আদালত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আল মমিন বাবুকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

শনিবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আল মমিন বাবুকে (৩২) গ্রেফতার করে র‌্যা-৩।

রোববার (৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে। ধৃত আসামি দায়রা মামলা নং-১৪৬৬/২১, কোতয়ালী ৬৬(১২)১৯, জিআর নং-১৫৩৮/১৯ এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। মামলার পর থেকে ধৃত আসামী দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে।

ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর