মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ বিমানবাহিনীর যৌথ মহড়া ‘কোপ সাউথ ২০২৬’ শুরু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৮৫ সময় দেখুন
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ বিমানবাহিনীর যৌথ মহড়া ‘কোপ সাউথ ২০২৬’ শুরু


ঢাকা: যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ বিমানবাহিনী আজ ঢাকার বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম একে খন্দকারে যৌথ মহড়া ‘কোপ সাউথ ২০২৬’ শুরু করেছে।

যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সেসের পৃষ্ঠপোষকতায় রোববার (১ নভেম্বর) থেকে পাঁচ দিনব্যাপী এই মহড়া চলবে ৫ নভেম্বর পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের স্বাগত জানান বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার ভাইস মার্শাল হায়দার আবদুল্লাহ এবং ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিশন তৃষিতা মাওলা।

রোববার (১ নভেম্বর) ঢাকার মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

মার্কিন দূতাবাস জানায়, এই মহড়ায় দুই দেশের বৈমানিক, বিমান রক্ষণাবেক্ষণ বিশেষজ্ঞ এবং সরবরাহ ও পরিবহন ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কর্মীরা একসঙ্গে প্রশিক্ষণ নেবেন। প্রশিক্ষণের বিষয়গুলোর মধ্যে রয়েছে সি-১৩০জে পরিবহন বিমানের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, কার্গো পরিবহন ও ব্যবস্থাপনা, বিমান চলাচলের নিরাপত্তা, জরুরি পরিস্থিতি মোকাবিলা, বিমানঘাঁটির নিরাপত্তা এবং চিকিৎসা সহায়তা।

‘কোপ সাউথ’ মহড়া আঞ্চলিক নিরাপত্তা-সংক্রান্ত চ্যালেঞ্জ, প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক জরুরি পরিস্থিতি মোকাবিলায় দুই দেশের বিমানবাহিনীর সক্ষমতা আরও বাড়াবে। হাতে-কলমে এই প্রশিক্ষণ সংকটের সময় জরুরি ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া এবং ত্রাণ কার্যক্রমে সহায়তা করার ক্ষেত্রে উভয় বাহিনীর দক্ষতা আরও বাড়াবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর