সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বকশীবাজার খানকাহ: পুরান ঢাকার সুফি ঐতিহ্যের জীবন্ত স্মারক আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহঃ) মাজার জিয়ারতে দোয়ারাবাজারের নেতৃবৃন্দের সংক্ষিপ্ত সফর আনোয়ারায় লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ ভূঞাপুরে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে ধর্ষণকারী গ্রেফতার নাগরপুরে ফুয়েল কার্ড কার্যক্রম শুরু: কার্ড ছাড়া মিলবে না তেল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ‘গোদের উপর বিষ ফোঁড়’ : বাংলাদেশ ন্যাপ যেকোনো মুহূর্তে যুদ্ধ ফের শুরু হতে পারে: ইরানের সতর্কবার্তা কুতুবদিয়ায় বোরো ধানের বাম্পার ফলন IPL 2026: ‘I was looking at a score around 220-230’ – Ruturaj Gaikwad rues CSK’s batting lapse in SRH loss | Cricket News ‘Personally Disappointed’: Hema Malini On Women’s Reservation Bill Failure, Makes Appeal To Public | Bollywood News

যুদ্ধের কারণে ইউক্রেনে শস্য উৎপাদন ৪০ শতাংশ কমছে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৫৭ সময় দেখুন
যুদ্ধের কারণে ইউক্রেনে শস্য উৎপাদন ৪০ শতাংশ কমছে


ইউক্রেনে রুশ হামলার কারণে বছরে দেশটির শস্য উৎপাদন ৪০ শতাংশ কমছে। ইউক্রেনিয়ান গ্রেইন এসোসিয়েশনের প্রধান সের্গেই ইভাশচেঙ্কো শুক্রবার এ কথা জানান। খবর এএফপির।

তিনি বলেন, আমরা চলতি বছরের শেষ নাগাদ ৬৫ থেকে ৬৬ মিলিয়ন টন শস্য উৎপাদন আশা করছি।

যদিও এর আগের বছর রেকর্ড ১০ কোটি ৬০ লাখ টন শস্য উৎপাদিত হয়েছিল।

ইভাশচেঙ্কো বলেছেন, এর মূল কারণ যুদ্ধ। এর কারণে জ¦ালানি সংকট দেখা দিয়েছে এবং বীজবপন বাধাগ্রস্ত হয়েছে। 

ইউক্রেন বিশে^র অন্যতম শস্য উৎপাদনকারী ও রপ্তানীকারক দেশ। ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলার পর শস্য চালান বন্ধ হয়ে যায় এবং ইউক্রেনের বন্দরে ২০ মিলিয়ন টন খাদ্যশস্য আটকা পড়ে।

এ কারণে কৃষকরা প্রয়োজনীয় অর্থ পায়নি যা দিয়ে তারা সার কিনতে পারবে।

ইভাশচেঙ্কো আরো বলেন, অনেক এলাকা অবরুদ্ধ। জমিতে যুদ্ধ চলছে। অবকাঠামো ধ্বংস হচ্ছে।

তিনি আরো বলেন, আমরা সাধারণত ২৫ মিলিয়ন হেক্টর জমিতে শস্য উৎপাদন করি। চলতি বছর ১৮ থেকে ১৯ মিলিয়ন হেক্টর জমিতে শস্য উৎপাদন করা হয়েছে। তথ্য সূত্র: বাসস।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom