শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

যৌন দৃশ্য কিভাবে হবে? ঠিক করে দেবেন ২৬-এর তরুণী আস্থা খান্না, জানুন বিশদে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৩৭১ সময় দেখুন
যৌন দৃশ্য কিভাবে হবে? ঠিক করে দেবেন ২৬-এর তরুণী আস্থা খান্না, জানুন বিশদে


#কলকাতা:  সিনেমায় যৌন দৃশ্য শ্যুট করা অনেকটা অ্যাকশন দৃশ্য শ্যুটের মতোই কঠিন কাজ। বলা যেতে পারে যৌন দৃশ্য শ্যুট করতে অনেক বেশি সতর্ক থাকতে হয়। না হলে ঘটে যেতে পারে অঘটন। এমনকি মিটু-র মতো বিষয়ও মাথায় রাখা দরকার। বহু সময়েই শ্যুটিংয়ের সময় অনেকে সুযোগ নেন। আর তা আটকানোর জন্য একটি নতুন পোস্ট তৈরি হয়েছে যার নাম ‘ইন্টিমেসি কোঅর্ডিনেটর’ (Intimacy coordinator)। হলিউডে এই কাজ অনেক আগে থেকেই হচ্ছে। এবার ভারতীয় সিনেমাতেও এই কাজ করা হচ্ছে। আর প্রথম Intimacy coordinator হিসেবে কাজ শুরু করেছেন আস্থা খান্না।

তাঁর কাজ হল যৌন দৃশ্য শ্যুটের সময় খেয়াল রাখা। সাগর সিনেমাটা প্রায় সকলেই দেখেছেন। সেখানে একটি দৃশ্যে টাওয়াল খসে গিয়েছিল ডিম্পলের গা থেকে। আর তা নিয়ে অস্বস্থিতে পড়েছিলেন ডিম্পল। আস্থা বলেছেন সেই সময় তিনি থাকলে বিষয়টা এমন হতই না। তা কি কাজ করবেন আস্থা? তিনি যৌন দৃশ্যের আগে নায়ক-নায়িকাকে প্রশিক্ষণ দেবেন। বোঝাবেন কি করতে হবে কি না। এবং শ্যুটিংয়ের সময় তাঁর সব সময় নজর থাকবে অভিনেতাদের ওপর। কোনও মহিলার যাতে সম্মান হানি না ঘটে সেদিকে থাকবে কড়া নজর। এবং যদি কোনও দৃশ্য আপত্তিকর হয়। তবে তা কেটে বাদ দেওয়া হবে নাকি রাখা হবে, তা নিয়েও তিনি আলোচনা করবেন নায়ক-নায়িকা ও পরিচালকের সঙ্গে।

লকডাউনের পর থেকেই আস্থা ঠিক করেন এই কাজ করবেন। ওয়াকিবহাল মহল মনে করছে, আস্থাদের মতো পেশাদারদের হাত ধরে হয়তো নতুন যুগের সূচনা হতে চলেছে। ভবিষ্যতে আর ঘনিষ্ঠ দৃশ্যে অহেতুক টেনশন আর কুণ্ঠায় ভুগতে হবে না কুশীলবদের। যৌনতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আরও সাবালক হওয়ার পথে এগিয়ে যাবে ভারতীয় রুপোলি পর্দার দুনিয়া। কাউকেই আর অস্বস্থিতে পড়তে হবে না। একটা চুমুর দৃশ্য বহুবার শ্যুট করা হয় প্রয়োজনে। আস্থার কাজ হবে সেদিকেও খেয়াল রাখা। যাতে বার বার চুমু খেতে গিয়ে কেউ অস্বস্থিতে না পড়েন। বা আগে থেকেই এমন পরিবেশ তৈরি করা যাতে এই সব দৃশ্য সহজেই শ্যুট করা যায়। মোট কথা দু’জন মানুষের মধ্যে কথোপকথোনের মাধ্যমে ঘনিষ্ঠতা বাড়িয়ে তোলাই তাঁর কাজ। ২৬ বছরের এই তরুণী এই মুহূর্তে একাধিক কাজ করছেন। নেটফ্লিক্সের বেশ কিছু প্রোজেক্ট রয়েছে তাঁর হাতে।

Published by:Piya Banerjee

First published:



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর