বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

রসায়নে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৪১ সময় দেখুন
রসায়নে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী


এ বছর রসায়নে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। ‘মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক’ উদ্ভাবনের কারণে তাদের নোবেল দেওয়া হয়েছে বলে জানিয়েছে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

বুধবার (৮ অক্টোবর) বিবিসির প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

তিন বিজ্ঞানী হলেন- সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসনের ও ওমর এম ইয়াঘি। অধ্যাপক কিতাগাওয়া জাপানের কিওটো বিশ্ববিদ্যালয়ে, অধ্যাপক রিচার্ড রবসন অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে এবং অধ্যাপক ওমর এম. ইয়াঘি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে কর্মরত।

আরও পড়ুন-পদার্থে নোবেল পেলেন ৩ মার্কিন বিজ্ঞানী

তারা যৌথভাবে ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা বা ৮ লাখ ৭২ হাজার পাউন্ড পুরস্কারের অর্থ ভাগ করে নেবেন।

প্রতিবেদনে বলা হয়, তিন বিজ্ঞানীর কাজ হলো কীভাবে অণুগুলোকে একত্রিত করে কাঠামো তৈরি করা যায়। নোবেল কমিটি এটিকে ‘আণবিক স্থাপত্য’ নামে অভিহিত করেছে। তারা দেখিয়েছেন, কীভাবে অণুগুলোর মাঝে বড় ফাঁকা জায়গা রেখে নির্মাণকাজ করা যায়, যার মধ্য দিয়ে গ্যাস এবং অন্যান্য রাসায়নিক প্রবাহিত হতে পারে।

আরও পড়ুন-চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

এই কাঠামো গুলোকেই ‘মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্কস’ বলা হয়। এগুলো মরুভূমির বাতাস থেকে জল আহরণ, কার্বন ডাই অক্সাইডকে আটকে রাখা বা বিষাক্ত গ্যাস সঞ্চয় করার মতো কাজে ব্যবহার করা যেতে পারে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর