বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

রাউজানে ২১তম বিশাল জসনে জুলুছ অনুষ্টিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৩৩৬ সময় দেখুন
রাউজানে ২১তম বিশাল জসনে জুলুছ অনুষ্টিত

এম বেলাল উদ্দিন, রাউজান প্রতিনিধি::-
আহলে সুন্নাত ওয়াল জামা’আত রাউজান হলদিয়া-ডাবুয়ার ২১তম জসনে জুলুছ রবিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত বিভিন্ন সড়ক প্রদক্ষিণের মাধ্যমে অনুষ্টিত হয়েছে। জুলুছের উদ্বোধণ করেন রাউজান উপজেলা চেয়ারম্যান একে এম এহেছানুল হায়দর বাবুল। বিশাল এ জুলুছের নেতৃত্ব দেন পীরে ত্বরিকত আলহাজ্ব আল্লামা সৈয়দ মুহাম্মদ আহছান হাবিব (মা.জি.আ)। সকালে উত্তরসর্তা দরগাহ বাজার থেকে শুরু হয়ে পায়ে হেটে দীর্ঘ ৮ কিঃ মিঃ জুড়ে জুলুছটি আমিরহাট মুহাম্মদিয়া পার্কে ওয়াজ, বক্তব্য, মিলাদ ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটে। জগন্নাত হাট বাজারে জুলুছ পৌঁছলে সেখানে মুঠোফোনে বক্তব্য দেন সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। নারায়ে তাকবির, আল্লাহু আকবর, নারায়ে রেছালত এয়া রাসুলুল্লাহ (স.), নারায়ে গাউছ, এয়া গাউছুল আযম দস্তগীর, সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী (স.) স্লোগানে স্লোগানে মূখরিত ছিল সমগ্র এলাকা।জাতীয় পতাকা ও কালেমা, দরুদ সম্ভলিত ব্যানার ফেস্টুন নেড়ে নেড়ে আগাতে থাকে জুলুছের রেলী।

জুলুছ শেষে ওয়াজ মাহফিল বাস্থবায়ন কমিটির আহবায়ক আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ আহছান হাবিবের সভাপতিত্বে এবং সচিব আলহাজ্ব মাহবুবুল আলম ও সৈয়দ মুহাম্মদ আলী আকবর তৈয়্যবীর যৌথ সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জুলুছ কমিটির যুগ্ন আহবায়ক এস এম বাবর। তকরির করেন আহলে সুন্নাতের জেলা সেক্রেটারী উপাধ্যক্ষ আলহাজ্ব আল্লামা মুফতি জসিম উদ্দিন আলকাদেরী (মা.জি.আ)। বক্তব্য রাখেন আলহাজ্জ আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আযহারী, অধ্যক্ষ হাফেজ আবু তৈয়ব ফারুকী, আল্লামা ইদ্রিছ আনসারী, আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী, আল্লামা শামসুল আলম নঈমি, আল্লামা ফারুক আজম হাকিমি, আল্লামা জসিম উদ্দিন আবেদী, আল্লামা মনসুর উদ্দিন নিজামি, মাওলানা সৈয়দ তৈয়বুর রহমান, মাওলানা নুরুল ইসলাম রেযভী, সাংবাদিক এম বেলাল উদ্দিন, আল্লামা নুরুল আবছার রেযভী, মাওলানা দিদার কাদেরী।

উপস্থিত ছিলেন মুহাম্মদ আলী মেম্বার, আল্লামা সোলায়মান মকবুলী, মাওলানা তসলিম উদ্দিন ভান্ডারী, আল্লামা রফিকুল ইসলাম রেযভী, আলহাজ্ব কামাল উদ্দিন, মাওলানা বাহাউদ্দিন মুহাম্মদ ওমর, মাওলানা কাজী হাবিবুল ইসলাম, মাওলানা জাফর আলম নুরী, আলহাজ্ব সোলায়মান চৌধুরী, সৈয়দ মুহাম্মদ লুৎফুর রহমান, সৈয়দ মুহাম্মদ গিয়াস উদ্দিন, মাওলানা আহমদ হোসেন রেযভী, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা ছালামত রেযা কাদেরী, মাওলানা আব্দুল মাবুদ, আলহাজ্ব মুহাম্মদ ইউনুচ, মুহাম্মদ মমতাজ উদ্দিন, মোহাম্মদ ওসমান, মাওলানা কুতুব উদ্দিন, সৈয়দ মুহাম্মদ কপিল উদ্দিন, মাওলানা তাজ মুহাম্মদ রেজভী, মাওলানা মোজাম্মেল হোসাইন, মুহাম্মদ জাবেদ, মুজিবুল বশর, নাজিম উদ্দিন ভান্ডারী প্রমুখ।
এতে মিলাদ কিয়াম পরিবেশন করেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন। আখেরী মোনাজাত শেষে তাবরুক বিতরণ করা হয়। বক্তারা কোরআন অবমাননার তীব্র প্রতিবাদ জানিয়ে জড়িতদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবী জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর