রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

রাঙামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য ওয়ার্ল্ড পিস সোসাইটির শীতবস্ত্র উপহার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ২৪৯ সময় দেখুন
রাঙামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য ওয়ার্ল্ড পিস সোসাইটির শীতবস্ত্র উপহার

আহমদ বিলাল খান

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষগুলো আজ চরম কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। এই দুর্যোগের সময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও সামাজিক দায়িত্ব এমন মন্তব্য করে ওয়ার্ল্ড পিস অ্যান্ড হিউম্যান রাইটস সোসাইটির সভাপতি শিক্ষক অরূপ মুৎসুদ্দী বলেন, সংগঠনটি ভবিষ্যতেও দুর্গত মানুষের পাশে থাকবে।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় রাঙামাটি পুরাতন বাসস্টেশন এলাকায় অগ্নিদুর্গতদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন। শীতের তীব্রতায় কষ্ট লাঘব করতে সংগঠনের রাঙামাটি পার্বত্য জেলা শাখার উদ্যোগে এই মানবিক কর্মসূচি আয়োজন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা স্বপন মল্লিক, অর্থ সম্পাদক অসীম চক্রবর্তী শংকু, প্রচার সম্পাদক মোহাম্মদ তসলিম উদ্দিন, সদস্য মো. শহিদুল ইসলাম, বাবুল মজুদ্দার ও রতন মহাজনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে শীতবস্ত্র তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন।

এ সময় বক্তারা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অনেকেই জীবিকার সবকিছু হারিয়েছে। সমাজের বিত্তবান ও মানবিক সংগঠনগুলো এগিয়ে এলে তাদের ঘুরে দাঁড়ানো সহজ হবে।

উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর ভোর আনুমানিক ৪টার দিকে রাঙামাটি পুরাতন বাসস্টেশন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বাস ও চারটি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়। এতে বহু পরিবার মারাত্মক ক্ষতির মুখে পড়ে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর