বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ‘কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করতে হবে’ লক্ষ্মীপুরে লাইসেন্সবিহীন শিশু খাদ্য জব্দ, বেকারির ক্ষতিকর কেমিক্যাল ধ্বংস হারানো বা চুরি হওয়া ফোন খুঁজে পাওয়ার উপায় বাঁশখালীতে নিট যুবকদের দক্ষতা উন্নয়নে EARN প্রকল্পের উদ্যোগ ৩১ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চবিতে গবেষণা উৎসব সৌদি আরামকোতে হামলা: তেলের দাম বেড়ে ১০৭ ডলার Rhiti Tiwari Recalls Father Telling Manoj Tiwari ‘Aap Shaadi Kar Lijiye’ After He Found Love After Divorce | Regional Cinema News ‘Abhishek Sharma was also taking a little time’: Cheteshwar Pujara explains why Sanju Samson struggled in IND vs WI 3rd T20I | Cricket News

রাঙ্গামাটিতে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২৫৮ সময় দেখুন
রাঙ্গামাটিতে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন

আহমদ বিলাল খান:
সারা দেশের ন্যায় রাঙ্গামাটিতে মাসব্যাপী জাতীয় টাইফয়েড টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। জেলার প্রায় ১ লাখ ৫৪ হাজার ৭৪৯ জন ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুকে সম্পূর্ণ বিনামূল্যে ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে।

রোববার (১২ অক্টোবর) সকালে রাঙ্গামাটি সরকারী উচ্চ বিদ্যালয়ে কে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসার সভাপতিত্বে ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্থানীয় সরকারের উপপরিচালক ও রাঙ্গামাটির পৌর প্রশাসক মো. মোবারক হোসেন। রাঙ্গামাটি পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক ডা. বেবি ত্রিপুরা, জেলা তথ্য অফিসের উপপরিচালক রাহুল বণিক, রাঙ্গামাটি ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী, রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরিৎ কুমার চাকমা।

বক্তারা বলেন, টাইফয়েড এমন একটি রোগ, যা সচেতনতা ও টিকাদানের মাধ্যমে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা সম্ভব। বিশেষ করে নিম্নআয়ের পরিবারের শিশুদের জন্য এই উদ্যোগ একটি বড় পরিবর্তন আনবে। জন্মসনদ না থাকলেও কোনো শিশু বাদ যাবে না। সব শিশুকে টিকার আওতায় আনাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

আমাদের এই টিকা নিয়ে গুজব রোধে সকলকে একসাথে কাজ করতে হবে এবং আশপাশের মানুষকে এই টিকা নিতে উৎসাহিত করতে হবে। বিশ্বে আরো সাতটা দেশের গণমানুষের মাঝে এই টিকা প্রদান করা হয়েছে। বাংলাদেশ ৮ম টিকা প্রদানকারী দেশ। অন্যদেশগুলোতে এই টিকা প্রদানের ফলে কোনও সমস্যা দেখা দেয়নি বরং টাইফয়েডে মৃত্যুর ঝুঁকি কমে এসেছে।

পরে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা প্রদানের মাধ্যমে জেলার টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর