শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন 18 balls, zero boundaries: Three overs that cost Gujarat Titans the match vs RCB | Cricket News কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান Khalnayak Returns Announced: Sanjay Dutt Back As Ballu After 33 Years, First Look OUT | Bollywood News শহিদ পরিবার ও জুলাইযোদ্ধাদের জাতীয় সমাবেশ সফল করার আহ্বান গোলাম পরওয়ারের জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংবিধানকে যুগোপযোগী করা না গেলে রাজনৈতিক সংকট কাটবে না : চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ জন কুখ্যাত মানবপাচারকারীকে গ্রেপ্তার মেলান্দহে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, বিচার চেয়ে সংবাদ সম্মেলন ন্যায়বিচারের আশায় ভুক্তভোগী নজরুল ইসলাম ঘুরছেন দ্বারে দ্বারে- ঝিনাইগাতীতে জোরপূর্বক ঘর নির্মাণ করে জমি বেদখলের অভিযোগ ব্যবসায়ী ইয়াকুব আলী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

রাজধানীতে গ্যাস সংকট সমাধানের দাবিতে জামায়াতের মানববন্ধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৯১ সময় দেখুন
রাজধানীতে গ্যাস সংকট সমাধানের দাবিতে জামায়াতের মানববন্ধন


ঢাকা: রাজধানীতে গ্যাস সংকট সমাধানের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কদমতলী থানার উদ্যোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) জুরাইনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় কয়েকশ নারী-পুরুষ অংশগ্রহন করেন।

মানববন্ধন কর্মসূচিতে যোগ দিয়ে মহানগরী দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন বলেন, সারাদেশে যে গ্যাসের সংকট দেখা দিয়েছে এটি কৃত্রিম সংকট। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে মানুষ এলপি গ্যাস পাচ্ছে না। সরকারের ভেতরে ও বাহিরে আওয়ামী দোসরদের কারণে সরকার অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নিতে পারছে না।

তিনি আরও বলেন, চব্বিশের ৫ আগস্ট পরবর্তী জামায়াতে ইসলামী অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার সতর্ক করেছে এবং অনুরোধ জানিয়েছে সরকারের ভেতরে এবং বাহিরে থাকা আওয়ামী দোসরদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে। কিন্তু সরকার সেটি করতে পারেনি।

জয়নুল আবেদীন বলেন, আজকে কৃত্রিম গ্যাস সংকট, আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধগতি, দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি এসব কারা করছে?- ক্ষমতার মসনদে বসতে আওয়ামী দোসরদের রক্ষা করে একটি রাজনৈতিক দলের নেতারা এসব দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি করছে। তারা চাঁদার জন্য নিজেরা নিজেদের নেতাকর্মীকে হত্যা করছে।

রাজনৈতিক দলগুলো সম্পর্কে তিনি বলেন, আওয়ামী লীগ মানুষকে লগি-বৈঠা দিয়ে সাপের মতো পিটিয়ে পিটিয়ে মেরেছে। আরেকটি দল তারা চাঁদার জন্য পাথর দিয়ে থেঁতলে থেঁতলে ব্যবসায়ীকে হত্যা করেছে। তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্ম সন্ত্রাস-চাঁদাবাজ ও দুর্নীতিগ্রস্ত নেতৃত্বকে বয়কট করবে।

গণভোট প্রসঙ্গে সৈয়দ জয়নুল আবেদীন বলেন, ফ্যাসিবাদের পথ চিরতরে বন্ধ করতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। হ্যাঁ, জয়যুক্ত হলে কোনো ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। ফলে স্বৈরশাসক ও ফ্যাসিবাদের আবির্ভাব ঘটবে না। কোনো ব্যক্তি দীর্ঘমেয়াদি ক্ষমতায় থাকলেই সেই ব্যক্তি স্বৈরাচার হয়ে উঠে।

তিনি, দেশবাসীকে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানিয়ে বলেন, চব্বিশের গণহত্যা সহ আওয়ামী লীগের শাসনামলের প্রতিটি হত্যাকাণ্ড, খুন-গুমের বিচার নিশ্চিতের মাধ্যমে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে এবং বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপ বন্ধ করতে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom