বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

রাজনীতি থেকে লুটেরাদের বিতারিত করতে হবে : মোস্তফা ভুইয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ২৬৬ সময় দেখুন
রাজনীতি থেকে লুটেরাদের বিতারিত করতে হবে : মোস্তফা ভুইয়া

দেশের সমগ্র রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থা এখন লুটেরাদের হাতে নিয়ন্ত্রিত হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে আগামি দিনে আমাদের জন্য ভয়াবহ পরিনতি ভোগ করতে হবে। মরহুম এ.কে.এম শহীদুল্লাহ পাটোয়ারী লুটেরামুক্ত রাজনীতি করার চেষ্টা করেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

রবিবার ( ৩ এপ্রিল) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয় লীগের চেয়ারম্যান মরহুম এ.কে.এম শহীদুল্লাহ পাটোয়ারী’র ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভা, দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এদেশের শ্রমজীবি মানুষের নিঃস্বার্থবান কন্ঠস্বর ছিলেন প্রখ্যাত রাজনীতিক শহীদুল্লাহ পাটোয়ারী। তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত সাধারণ মানুষের পক্ষে কথা বলেছেন, কথা বলেছেন গণতন্ত্রের পক্ষে। কিন্তু কখনো নীতির বদল করেননি।

তিনি আরো বলেন, গণমানুষের নেতা শহীদুল্লাহ পাটোয়ারী। তিনি বাংলাদেশকে একটি কল্যাণরাষ্ট্রে পরিনত করার জন্য রাজনীতি করতেন। একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় লুটেরামুক্ত রাজনীতি প্রতিষ্ঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

ন্যাপ মহাসচিব বলেন, মুক্তিযুদ্ধের সময় দেশের মানুষ স্বপ্ন দেখেছিল, স্বাধীন দেশে তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। স্বাধীন নাগরিক হিসেবে মর্যাদা পাবে, সম্মান পাবে। বাক স্বাধীনতা পাবে, ন্যায়বিচার পাবে। জান-মাল এবং জীবনের নিরাপত্তা নিয়ে বেঁচে থাকতে পারবে। একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে পৃথিবীর মানচিত্রে স্থান পাবে। স্বাধীনতার পর যারাই ক্ষমতায় এসেছে, সবাই জনগণের স্বপ্নকে গলা টিপে হত্যা করেছে। সবাই জনগণের সঙ্গে অঙ্গীকার ভঙ্গ করেছে। গণ-মানুষের সঙ্গে প্রতারণা করেছে। দেশ শাসনের নামে জনগণকে জিম্মি করে রেখেছে।

তিনি আরো বলেন, দেশের সাধারণ নাগরিকদের কোনও অধিকার ও সম্মান নেই। সব অধিকার ভোগ করছে ক্ষমতাসীন এবং তাদের সঙ্গি-সাথিরা। আসুন, আমরা কল্যাণ প্রতিষ্ঠার জন্যে সবাই ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ হতে না পারলে আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না।

বাংলাদেশ জাতীয় লীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহন করেন বিএলডিপি চেয়ারম্যান এম নাজিম উদ্দিন আল-আজাদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গনফোরাম সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত চৌধুরী, গণআজাদী লীগের মহাসচিব আতাউল্লাহ খান, বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাড. ইয়ারুল ইসলাম, জাগপা সাধারন সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, সোনার বাংলা পার্টি সাধারণ সম্পাদক সৈয়দ হারুন অর রশিদ -সহ জাতীয় নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর