বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

রাজশাহীতে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ৭ দিনব্যাপি নারীদের হস্তশিল্প কোর্সের উদ্বোধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ২৭৫ সময় দেখুন
রাজশাহীতে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ৭ দিনব্যাপি নারীদের হস্তশিল্প কোর্সের উদ্বোধন

লিয়াকত হোসেন, রাজশাহীঃ আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ১৮ থেকে ৩৫ বছর বয়সী বেকার যুবক-যুবতিদের কর্মসংস্থানের লক্ষ্যে “সামাজিক কল্যাণ সংস্থার”উদ্যোগে যুব উন্নয়ন অধিদপ্তর বোয়ালিয়ার সহযোগিতায় ৭ দিনব্যাপি যুব নারীদের হস্তশিল্প অপ্রাতিষ্ঠানিক কোর্সের উদ্বোধন করা হয়। (২১ নম্বেবর) রবিবার বিকালে সামাজিক কল্যাণ সংস্থার প্রশিক্ষণ কক্ষে হস্তশিল্প অপ্রাতিষ্ঠানিক কোর্সের উদ্বোধন করা হয়।

এই সময় উপস্থিতি ছিলেন সামাজিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সম্রাট রায়হান, সহকারী থানা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জুলফিকার আলী সরদার, সামাজিক কল্যাণ সংস্থার প্রশিক্ষক মোসাঃ নাসরিন আকতার, সামাজিক কল্যাণ সংস্থার সদস্য আল-আমিন, আব্দুল্লাহ আল মারুফ, শরিফুল ইসলাম চঞ্চল আরিফুল ইসলাম আরিফ সহ অন্যান্য।
এই সময় সামাজিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সম্রাট রায়হান, বলেন কর্মমুখী এসব বিষয়ের প্রশিক্ষণ শেষে রয়েছে কর্মসংস্থানের বেশ সুযোগ। হাতে-কলমে কাজ শেখানো হয় বলে অভিজ্ঞতার দিক থেকে অন্যদের চেয়ে বেশি এগিয়ে থাকে। প্রশিক্ষণ নেওয়ার পর তারা নিজেরাই উদ্যোগী হয়ে কাজ শুরু করতে পারবে।

উল্লেখ্য পোষাক তৈরী প্রশিক্ষণ কোর্সে ৩০ জন যুবক-যুবতী অংশ নিচ্ছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর