লিয়াকত হোসেন, রাজশাহীঃ
রাজশাহীতে ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ী আটক
রাজশাহী মহানগরীতে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত আসামী হলো মোঃ আব্দুল ওহাব (২৪)। সে রাজশাহী মহানগরীর কাটাখালী থানার কাজলা গ্রামের মোঃ সিরাজুল ইসলামের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৩০ মার্চ বৃহস্পতিবার দুপুর সোয়া ২ টার সময় গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পরিদর্শক মোঃ আবুল কালাম আজাদ, এসআই মোঃ নুরন্নবী হোসেন ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে কাটাখালী থানার বাজে কাজলা এলাকায় অভিযান পরিচলনা করে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল ওহাবকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।