মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ভোটের ছুটিতে বাড়ি ফেরার ঢল ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উপচে পড়া ভিড় বাড়তি ভাড়া আদায়,তীব্র যানজট Nora Fatehi Praises Bad Bunny’s Super Bowl Act: ‘That Performance Sent Out A Massive Message’ | Bollywood News ধানের শীষের বিপক্ষে যেকোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে হবে: পুতুল রাঙামাটিতে একমাত্র নারী প্রার্থীর সংবাদ সম্মেলন: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ U-turn complete! India vs Pakistan T20 World Cup match to go ahead in Colombo on February 15 | Cricket News বাকেরগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়:-আজ সোমবার বিশাল জনসভা ও গণমিছিল চাঁদা দাবি করার অভিযোগে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকে গ্রেপ্তার গণভোটের মার্কা কি! ভোট তো মার্কা দেখে দেই! থাই নির্বাচনে অনুতিনের জয়, গণভোটে নতুন সংবিধানের পক্ষে রায় ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ালেন মান্না

রাজশাহী কলেজের ১৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ১৭২ সময় দেখুন
রাজশাহী কলেজের ১৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজশাহী প্রতিনিধিঃ
উৎসব মুখর পরিবেশে রাজশাহী কলেজের ১৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বেলা ১২টায় রাজশাহী কলেজ অডিটোরিয়ামে ১৫০ পাউন্ডের কেক কাটা হয়। এছাড়া আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, শিক্ষার প্রসারে রাজশাহী কলেজের ভুমিকা অন্যান্য। ঐতিহ্যবাহী দেশসেরা এই কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। এইভাবে আগামীতে দেশ ও জাতির কল্যানে অগ্রণি ভুমিকা পালন করবে কলেজ টি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক। এ সময় রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান, রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জোবাইদা আয়েশা সিদ্দিকা, নিউ গভঃ ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর কালাচঁাদ শীল, রাজশাহী সরকারি সিটি কলেজের প্রফেসর আমিনা আবেদীন সহ অন্যান্য অতিথি ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর