শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

রাজশাহী চারঘাটে কথিত সোর্স সাব্বিরের নেতৃত্বে চলছে মাদক ব্যবসা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫১ সময় দেখুন
রাজশাহী চারঘাটে কথিত সোর্স সাব্বিরের নেতৃত্বে চলছে মাদক ব্যবসা

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাট উপজেলায় প্রশাসনের কথিত সোর্স সাব্বিরের মাদক ব্যবসার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। অতিষ্ঠ হয়ে বুধবার সকাল ১০টার দিকে চারঘাট উপজেলার তঁাতারপুর গ্রামের জনতা ধাওয়া করে এই সাব্বির ও তার সহযোগীদের।

এসময় সাব্বির ও তার কয়েকজন সহযোগী পালালেও মাদক ব্যবসায়ী আতিককে গনধোলাই দিয়েছে গ্রামবাসী।

আর সম্প্রতি তাদের হেরোইন বিক্রি ও সেবনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, চারঘাট উপজেলার তঁাতারপুর কারিগরপাড়ায় প্রকাশ্যে কথিত প্রশাসনের সোর্স সাব্বিরের নেতৃত্বে মাদক ব্যবসায়ী আতিক ও ইউনুস মাদকের পশরা সাজিয়ে বিক্রি করছে। সেই সাথে প্রায় ২০ জন মাদক সেবনকারী গোল হয়ে বসে মাদক সেবন করছে।

এলাকাবাসী জানায়, গত ২১ তারিখ তঁাতারপুর গ্রামের মাদক সম্রাট মনোয়ারের দুই ছেলে কামাল ও কফিলকে হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার করে র‍্যাব সদস্যরা। বর্তমানে তারা জেল হাজতে রয়েছে।

আর তারা গ্রেপ্তার হওয়ার পরে ওই এলাকায় তাদের সহযোগী মাদক ব্যবসায়ী পুঠিয়া উপজেলার নামাজগ্রাম এলাকার কাশেমের ছেলে আতিক ও প্রশাসনের কথিত সোর্স শিবপুর এলাকার সাব্বিরের নেতৃত্বে তঁাতারপুর গ্রামে মাদক ব্যবসা চলছিলো।

পরে মাদক ব্যবসার ওই স্থান বন্ধ করার ঘোষণা দেওয়ার জের ধরে সাব্বির বানেশ্বর খুটিপাড়া এলাকার ১০ থেকে ১৫ জন সন্ত্রাসীদের সাথে দেশীয় অস্ত্র নিয়ে তঁাতারপুর কারিগরপাড়ায় গিয়ে ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য সাহাবুরকে মুঠোফোনে হুমকি দেয়। এসময় সে বলে, ‘এলাকায় মাদক ব্যবসা চলবে। তুই সাহাবুর বাধা দেয়ার কে? বেশি বাড়াবাড়ি করলে তোকে গুলি করে মেরে ফেলবো। এ মাদকের স্পটের বিষয় মাথা ঘামালে তোকে প্রশাসনকে দিয়ে মাদক মামলা দিয়ে জেল খাটাবো।’

এ ঘটনার পরে বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এলাকাবাসী এক জোট হয়ে তাতারপুর কারিগরপাড়ায় ওই মাদক ব্যবসার স্পট ঘেরাও করে। এসময় এলাকাবাসীর ধাওয়া খেয়ে কথিত প্রশাসনের সোর্স সাব্বির, আতিক পালিয়ে গেলেও ইউনুসকে এলাকাবাসী গণধোলাই দেয়। পরে খবর পেয়ে চারঘাট থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয় শলুয়া ইউপির ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য সাহাবুর রহমান বলেন, ইউপি নির্বাচনে এলাকাবাসীকে কথা দিয়েছিলাম আমি ইউপি সদস্য নির্বাচিত হলে এলাকা মাদক মুক্ত করবো। তাই এ ওয়ার্ড কে মাদক মুক্ত ঘোষনা করা হয়েছে। ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের নির্দেশে এ ওয়ার্ডকে মাদক মুক্ত ও ডিজিটাল ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে আমি অঙ্গীকারবদ্ধ।

তিনি আরও বলেন, কথিত প্রশাসনের সোর্স সাব্বির এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এছাড়া বিভিন্ন মানুষের কাছে থেকে চারঘাট থানার ওসি স্যারের নাম করে চঁাদাবাজি ও মাদক ব্যবসা করে আসছে দীর্ঘদিন যাবত। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে গেছে। কথিত সোর্স পরিচয় দিয়ে সাব্বির এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এ অবস্থায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে কথিত প্রশাসনের সোর্স সাব্বিরের সাথে মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার বলেন, প্রশাসনের সোর্স পরিচয়ে কেউ চঁাদাবাজি অথবা মাদক ব্যবসা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। চারঘাটের এই বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর