শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

রাজশাহী পবা উপজেলায় পুকুর খননে নষ্ট হচ্ছে আবাদি জমি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০৯ সময় দেখুন
রাজশাহী পবা উপজেলায় পুকুর খননে নষ্ট হচ্ছে আবাদি জমি

লিয়াকত হোসেন, রাজশাহীঃ রাজশাহীর পবা উপজেলা শস্য ভান্ডার খ্যাত রামচন্দ্রপুর খরখরি অঞ্চল গুলোর উর্বর ফসলী জমি দিন দিন উজাড় করা হচ্ছে। ৩ ফসলী জমিগুলো ভেকু দিয়ে কেটে তৈরি করা হয়েছে বড়-বড় দিঘি। এ যেন পবা উপজেলায় পুকুর খননের মহোৎসব। ফলে এখানে যেমন কমছে কৃষি জমি, তেমনি পুকুর আর জলাশয়ের কারণে ফসলের মাঠে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা।

পবা উপজেলায় নিয়ম নীতিকে না মেনে অপরিকল্পিত ভাবে পুকুর খনন চলতে থাকায় ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে।
উপজেলা মৎস্য অফিসের তথ্য মতে, রাজশাহীতে গত কয়েক বছরে মাছ চাষ কয়েকগুণ বেড়েছে। তবে অতিমাত্রায় কমেছে কৃষিজমির পরিমাণ ১৫ হাজার হেক্টরও বেশি। অপরিকল্পিত পুকুর খননে জলাবদ্ধতায় প্রতি বছরই ব্যাপক ফসলহানি হচ্ছে। চাপও বাড়ছে পরিবেশের ওপর।
পরিবেশ অধিদফতরের কর্মকর্তা বলেন, পুকুর খননে ভূমির শ্রেণী পরিবর্তন হওয়ায় পরিবেশগত প্রতিকূলতার আশঙ্কা বাড়ছে। তবে স্থানীয় প্রশাসনের যথাযথ ভুমিকা না থাকায় এ অপরিকল্পিত পুকুর খননের প্রতিযোগীতা থামানো যাচ্ছেনা।
সরেজমিনে গিয়ে দেখা যায়,পবা উপজেলার সারেংপুর মাদ্রাসার পিছনে বিস্তীর্ণ মাঠে ২৫ বিঘা ফসলী জমিতে পুকুর খনন করছে রফিক হাজী নামে একজন শিক্ষক তাকে সহায়তা করছে যুবলীগ নেতা পরিচয় দানকারী পেট্রলপাম এ কর্মরত এমদাদ।

অপর দিকে পবার নামো পারা এলাকায় বরেন্দ্রর পাইপ উঠিয়ে পুকুর খনন করছে আরেক নেতা পরিচয় দানকারী হাবিব ও রাসেল। এদিকে, আওয়ামী লীগ নেতা নবিবুর রামচন্দ্রপুর কালচিকায় কলার বাগান সাবার করে পুকুর খনন করছে আর সেই মাটি বিক্রি করা হচ্ছে পাসের ইট ভাটায়। পবার মেজ ভালামে ধানের ক্ষেত ও আম গাছ কেটে পুকুর খনন করছে রবি নামে একজন। ভালামের মেম্বার স্বপন, বরগাছির শরিফুল আরও অনেকে।

এ বিষয়ে পুকুর খননকারীদের কাছে জানতে চাইলে তারা বলেন,আমরা উপজেলা প্রশাসনসহ সকলকে ম্যানেজ করেই হে পুকুর খনন করছে আপনার নিউজ করা দরকার হলে নিউজ করেন।

এ বিষয়ে পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা বলেন, পবা উপজেলায় পুকুর খনন বন্ধে প্রশাসন তৎপর রয়েছে। প্রশাসনের উদ্যোগে কয়েকবার ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। জমির শ্রেণী বদল করে আবাদি জমিতে পুকুর দীঘি খনন করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর