শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

রাজশাহী মোহনপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ গ্রেপ্তার ৭

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৬৯ সময় দেখুন
রাজশাহী মোহনপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ গ্রেপ্তার ৭

রাজশাহী প্রতিনিধিঃ মোহনপুর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও মাদকসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ জানুয়ারি) গ্রেপ্তারকৃত আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, করিশা (বিজলীপাড়া) গ্রামের মৃত ইসমাইলের ছেলে হাসান (৪০) ও দূর্গাপুর (কৈকুড়ি) গ্রামের মৃত মেহেরের ছেলে শ্রী বাবু লাল(৫২)কে ৮ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার করা হয় ।

এদিকে বিদিরপুর বকপাড়া গ্রামের আমজাদ আলীর ছেলে নিজেকে সাংবাদিক পরিচয় দানকারি রাজিব ও পরিজুনপাড়া গ্রামের কফিল উদ্দিনের ছেলে খইবর রহমানকে সি.আর মামলা ও কেশরহাট পৌর এলাকার গোপইল গ্রামের তোজাম্মেল হকের ছেলে হৃদয় হোসেন, শ্যামপুরহাট (দক্ষিণপাড়া) গ্রামের রেজাউল প্রামানিকের ছেলে মাহাবুর রহমান ও তাহেরপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে আয়নাল হককে জি.আর মামলার আসামীদের গ্রেপ্তার করা হয়।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাঃ তৌহিদুল ইসলাম বলেন, আমাদের পুলিশের পৃথক পৃথক টিমের অভিযানে শনিবার ভোর পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সকল আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর