শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক

রাণীনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১১৮ সময় দেখুন
রাণীনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

নয়ন বাবু, নওগাঁ প্রতিনিধি: দখলদার ইসরাইলের আগ্রাসন, গণহত্যার বিরুদ্ধে মসজিদুল আকসা পূণরুদ্ধারে ও মাজলুম, ফিলিস্থিনির সমর্থনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিলিটি রানীনগর সরকারি শেরেবাংলা কলেজ মাঠ থেকে শুরু হয়ে রানীনগরের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির মোড়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

রানীনগর উপজেলার সাধারণ ছাত্র ও রানীনগরের সর্বস্তরের সর্বোচ্চ জনসাধারণের আয়োজনে ৭ এপ্রিল (সোমবার) বেলা ১১ টায় বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন রানীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবা-উল -হক লিটন।

উপস্থিত ছিলেন রানীনগর উপজেলার যুবদলের সাধারণ সম্পাদক মুজাক্কির হোসেন, রানীনগর উপজেলা জাতীয়তাবাদী সৈনিক দলের সভাপতি মো : পাভেল রহমান, সাধারণ ছাত্র প্রতিনিধি আবু হাসান রকি, তৌফিক হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো: বিশাল সহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী সহ উপজেলাবাসী উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর