বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

রাতেই বাসা-বাড়িতে ইন্টারনেট: পলক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৪ জুলাই, ২০২৪
  • ১১০ সময় দেখুন


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আজ রাত থেকেই পরীক্ষামূলকভাবে সারাদেশে বাসা-বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার (২৪ জুলাই) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনের প্রধান সম্মেলন কক্ষে তিনি এ কথা বলেন।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, আজ রাত থেকে ব্রডব্যান্ড কানেকটিভিটি বাড়ানো হবে। বাসা-বাড়িতে আজ রাত থেকে পরীক্ষামূলকভাবে সারাদেশে ব্রডব্যান্ড চালু হবে। যা আগামীকাল পর্যন্ত আমরা পর্যবেক্ষণ করবো।

তিনি আরও বলেন, আগামী রোববার (২৮ জুলাই) বা সোমবার (২৯ জুলাই) মোবাইলে ইন্টারনেট সেবা চালু করে দেওয়া হবে।

সারাবাংলা/ইএইচটি/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর