মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

রাতের আঁধারে পুকুর থেকে ২০ লাখ টাকার মাছ লুট, আতঙ্কে গ্রামবাসী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৩০১ সময় দেখুন
রাতের আঁধারে পুকুর থেকে ২০ লাখ টাকার মাছ লুট, আতঙ্কে গ্রামবাসী

সাকিব আল হাসান নাহিদ
জামালপুর।

জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের পাঠানপাড়া গ্রামে সৈয়দ হামদুজ্জামান বাবলুর পুকুর থেকে প্রায় ২০ লাখ টাকা মূল্যের মাছ লুটের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে বিজয়, হাবিবুল্লাহ, মনি, ডিপজল, হুমায়ুন, কবীর ও কটু নামের কয়েকজনের নেতৃত্বে শতাধিক লোকজন জেলে নিয়ে এসে পুকুরে জাল ফেলে মাছ ধরে নিয়ে যায়।

সৈয়দ হামদুজ্জামান বাবলুর কর্মচারী ও পাহারাদার শহিদুল বলেন, শিল্পপতি বাবলু সাহেব দীর্ঘ ৫০ বছর ধরে এই পুকুরে মাছ চাষ করছেন। আগের সরকারের সময় আওয়ামী লীগ নেতাদের কারণে হামলা, মামলা ও লুটপাটের শিকার হতে হয়েছে। ৫ আগস্টের পর আবারও তারা নির্যাতন ও লুটপাট শুরু করেছে। শনিবার রাত ১২টা থেকে ভোর ৩টা পর্যন্ত চারটি ট্রাকে প্রায় শতাধিক অস্ত্রধারীর উপস্থিতিতে মাছ লুট করা হয়। আমরা বাঁধা দিতে গেলে রামদা, লাঠিসোটা নিয়ে আমাদের ধাওয়া করে। প্রাণ বাঁচাতে পালিয়ে যেতে হয়।

পুকুরের নারী কর্মী সখিনা বেগম বলেন, রাতে প্রায় ৫০ মণ মাছ মেরে নিয়ে গেছে। প্রতিটি মাছের ওজন ৫ থেকে ১০ কেজি ছিল। বাধা দিতে গেলে তারা অস্ত্র দেখিয়ে ভয় দেখায় এবং আমার ছেলে মমিনকে হত্যার হুমকি দেয়।

১৩ একর জমির এই পুকুরে প্রতিদিন প্রায় ৩০ হাজার টাকা খরচ করে মাছের খাদ্য দেওয়া হতো বলে জানা গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী সৈয়দ হামদুজ্জামান বাবলু বলেন, আমার ক্রয়কৃত জমিতে মাছ ও গরুর খামার দীর্ঘদিন আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের লুটপাটের শিকার হয়েছে। সাবেক এমপি মির্জা আজম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, তার ভাগিনা মহসীন এবং মেলান্দহ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামানের ইন্ধনে বিজয় ও হাবিবুল্লাহ বহুবার লুট করেছে। তাদের প্রভাবে আমি কোনো আইনগত প্রতিকার পাইনি। এখন আবার নতুন করে একই ঘটনা ঘটছে।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট বলেন, “মাছ চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযুক্ত বিজয়ের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করে কেটে দেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর