রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

রেড কার্পেট খুলে দিচ্ছেন শাহরুখ খান, হেঁটে আসছেন দিলীপ কুমার-সায়রা বানু! দেখুন– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৪৭৫ সময় দেখুন
রেড কার্পেট খুলে দিচ্ছেন শাহরুখ খান, হেঁটে আসছেন দিলীপ কুমার-সায়রা বানু! দেখুন– News18 Bangla


#মুম্বই: বলিউডের প্রবাদপ্রতিম অভিনেতা দিলীপ কুমার প্রয়াত (Dilip Kumar Died)। বুধবার, ৭ জুলাই মুম্বইয়ের খারে হিন্দুজা হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা। এদিন বিকেল সাড়ে চারটেয় জুহুর কবরস্থানে শেষকৃত্য পালন হয় তাঁর। ৯৮ বছরের অভিনেতা রেখে গেলেন তাঁর স্ত্রী, প্রাক্তন অভিনেত্রী সায়রা বানুকে (Saira Banu)। দিলীপ কুমার-সায়রা বানুর বাস্তব জীবনে কোনও সন্তান ছিল না। তবে শাহরুখ খানকে  (Shah Rukh Khan) ‘মু বোলা’ ছেলে অর্থাৎ, ছেলে পাতিয়েছিলেন দিলীপ কুমার। তাঁর সঙ্গে দারুণ সম্পর্ক ছিল দিলীপ কুমার সায়রা বানুর।

দিলীপ কুমারের দীর্ঘ অসুস্থতার সময়ও একাধিকবার শাহরুখ খান বান্দ্রায় দিলীপ কুমারের বাড়িতে গিয়ে দেখা করেছেন অভিনেতার সঙ্গে। খোঁজ নিয়েছেন তাঁর স্বাস্থ্যের। তাঁদের আশীর্বাদ নিয়েছেন বার বার। এদিন দিলীপ কুমারের মৃত্যুর পরই বান্দ্রায় সায়রা বানুর পাশে মাটিতে বসে থাকতে দেখা গিয়েছে শাহরুখকে। নিজের বাবাকে হারানোর মতো শোকেই বিহ্বল দেখাচ্ছিল শাহরুখকে।

দিলীপ কুমারের মৃত্যুর পরই সোশ্যাল মিডিয়ায় একাধিক সেলেব তাঁদের মনের কথা শেয়ার করেছেন। তারই সঙ্গে ভাইরাল হয়েছে দিলীপ কুমারের পুরনো বেশ কিছু ছবির ডায়ালগ ও গান। তেমনই নেটিজেনের নজর কেড়েছে ২০০১ সালের জি সিনে অ্যাওয়ার্ডসের মঞ্চে দিলীপ কুমার ও সায়রা বানুর ভিডিও। এই ভিডিওতে দেখা গিয়েছে, শো-এর সঞ্চালনা করছেন শাহরুখ খান। দিলীপ কুমার ও সায়রা বানু ঢোকার সময় নিজে হাতে রেড কার্পেট খুলে দিচ্ছেন বাদশা। যেন দরবারে প্রবেশ করছেন রাজা-রানি। মুহূর্তে ভাইরাল হয়েছে এই ভিডিয়োটি। দেখুন…

বুধবার সকাল সাড়ে সাতটায় মুম্বইয়ের খারের হিন্দুজা হাসপাতালের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দিলীপ কুমার। ৩০ জুন শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। বহু বছর ধরেই অসুস্থ ছিলেন তিনি। লতা মঙ্গেশকর জানিয়েছেন, শেষ কয়েক বছর কাউকেই চিনতে পারতেন না দিলীপ কুমার।

Published by:Raima Chakraborty

First published:



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর