বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

রেমিটেন্সে প্রদত্ত নগদ সহায়তা বৃদ্ধি করেছে সরকার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ২৬৪ সময় দেখুন
রেমিটেন্সে প্রদত্ত নগদ সহায়তা বৃদ্ধি করেছে সরকার


প্রবাসীদের রেমিটেন্স প্রেরণের বিপরীতে প্রদত্ত প্রণোদনা বা নগদ সহায়তার পরিমাণ বৃদ্ধি করেছে সরকার। বিদ্যমান নগদ সহায়তা ২ শতাংশ থেকে বৃদ্ধি করে আড়াই শতাংশ করা হয়েছে। শনিবার  (১ জানুয়ারি ২০২২) থেকে সেটি কার্যকর করা হয়েছে ।

শনিবার অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, রেমিটেন্সে  প্রদত্ত সরকারি প্রণাদনার পরিমাণ বৃদ্ধি, প্রবাসী বাংলাদেশীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নববর্ষের উপহার।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশে কর্মরত শ্রমজীবী মানুষের কষ্টার্জিত প্রবাসী আয় বৈধ উপায়ে দেশে পাঠানোর ক্ষেত্রে উৎসাহ প্রদানে সরকার নগদ সহায়তা আড়াই শতাংশে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। দেশবাসীর জীবনমানের উন্নয়ন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, মানিলন্ডারিং প্রতিরোধ ও কর্মসংস্থান তৈরির গুরুত্ব বিবেচনায় সরকার মূলত এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

উল্লেখ্য, সরকার ২০১৯-২০ অর্থবছরে রেমিটেন্স প্রেরণের বিপরীতে ২ শতাংশ হারে নগদ সহায়তা প্রদান শুরু করে। এর ফলে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আহরণ দ্রুত বেড়ে যায়। ২০১৯-২০ অর্থবছরে ১৮ দশমিক ২০ বিলিয়ন মার্কিন ডলার আসে, যা ২০১৮-১৯ অর্থবছরের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি। এছাড়া ২০২০-২১ অর্থবছওে করোনা পরিস্থিতির মধ্যেও ২৪ দশমিক ৮০ বিলিয়ন ডলারের রেমিটেন্স পাঠায় প্রবাসীরা, যা ২০১৯-২০ অর্থবছরের তুলনায় ৩৬ শতাংশ বেশি।তথ্যসূত্র:বাসস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর