শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova দৈনিক পূর্বকোণের সাংবাদিক পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ Ankur Rathee Calls Indian Cinema’s Fair-Skin Bias ‘Dangerous’: ‘West Idolises Lupita Nyong’O’ | Exclusive | Bollywood News ‘I was very happy’: Smriti Mandhana reveals MS Dhoni’s special WhatsApp message after World Cup win | Cricket News পিরোজপুরে মানিক পশারীর মৃত্যু, দাফন বিষয়ে তদন্ত কমিটি গঠন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু স্পেনে ট্রেন দুর্ঘটনা: লাল সংকেত ও নিরাপত্তাব্যবস্থার ত্রুটি নিয়ে তদন্ত Josh Inglis, Alex Carey put Australia in control of third Test against South Africa | Cricket News Siddharth Pens Sweet Birthday Note For ‘Jaan’ Aditi Rao Hydari: ‘Thank You For Taking The Time To Be Born’ | Bollywood News

রোদে পোড়া ত্বক সারাতে অ্যালোভেরা জেল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ২৭৭ সময় দেখুন
রোদে পোড়া ত্বক সারাতে অ্যালোভেরা জেল


লাইফস্টাইল ডেস্ক

জৈষ্ঠ্যের খর রোদে অতিষ্ঠ জনজীবন। এমন সময় মানুষ যতটা সম্ভব ঘরে থাকতে চাইলেও কাজের প্রয়োজনে ঘরের বাইরে যেতেই হয়। রোদে পোড়া ত্বক তাই এ সময়ের স্বাভাবিক ঘটনা। রোদের কারণে ত্বকে আরও নানা সমস্যা দেখা দিচ্ছে। এমন সময়ে রোদে পোড়া ত্বক নিরাময়ে অ্যালোভেরা জেল হতে পারে দারুণ একটা প্রাকৃতিক সমাধান।

রোদে পোড়া ত্বক সারাতে অ্যালোভেরা জেল
নানারকম অ্যান্টি অক্সিড্যান্টস ও পুষ্টি উপাদানে ভরপুর অ্যালোভেরা

অ্যালোভেরার উপকার —

নানারকম অ্যান্টি অক্সিড্যান্টস ও পুষ্টি উপাদানে ভরপুর অ্যালোভেরায় থাকা লিডোকেইন প্রাকৃতিকভাবে ব্যাথা ও রোদে পোড়া ত্বকের জ্বলুনি দূর করে।

তীব্র রোদ থেকে ঘরে ফিরে উচ্চ মাত্রার অ্যান্টি অক্সিড্যান্ট সমৃদ্ধ অ্যালোভেরা জেল লাগানোর পর ত্বকে দ্রুত ঠাণ্ডা অনুভূতি এনে দেয়।

বেটা ক্যারোটিন, ভিটামিন সি এবং ই থাকায় এই জেল চমৎকার ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে।

রোদে পোড়া ত্বক নিরাময় ছাড়াও অ্যালোভেরা ত্বকের ছোটখাটো সংক্রমণ আর ক্ষত সারতে সাহায্য করে।

রোদে পোড়া ত্বক সারাতে অ্যালোভেরা জেল
অ্যালোভেরা জেল রোমকূপ বন্ধ করে না

ত্বকের তেলতেলে ভাব দূর করে ত্বকের জলীয় উপাদান ধরে রাখে দীর্ঘক্ষণ।

অ্যালোভেরায় থাকা অ্যান্টি অক্সিড্যান্ট ত্বকের বলিরেখা দূর করে। ত্বককে রাখে টানটান ও মসৃণ।

অ্যালোভেরা জেল রোমকূপ বন্ধ করে না বা ত্বকে কোন ধরণের অস্বস্তিও আনে না। তাই শুধু গ্রীষ্মেই নয়, অ্যালোভেরা হতে পারে আপনার সারা বছরের ত্বক পরিচর্যার গুরুত্বপূর্ণ প্রসাধন।

রোদে পোড়া ত্বক সারাতে অ্যালোভেরা জেল
অ্যালোভেরা জেল দীর্ঘদিন সংরক্ষণ করে ব্যবহার করা যাবে

ব্যবহার করবেন যেভাবে —

ভালো হয় ঘরে ফিরে সরাসরি অ্যালোভেরা জেল লাগাতে পারলে। কিন্তু হাতের কাছে সবসময় সেটা নাও থাকতে পারে। তাই ঘরেই বানিয়ে নিতে পারেন অ্যালোভেরা জেল যা দীর্ঘদিন সংরক্ষণ করে ব্যবহার করা যাবে।

রোদে পোড়া ত্বক সারাতে অ্যালোভেরা জেল
রাতে ঘুমানোর আগে অ্যালোভেরা লোশন ব্যবহার করলে ত্বক হবে মসৃণ

অ্যালোভেরা জেল বানাবেন যেভাবে —

প্রথমে ভালোভাবে হাত পরিষ্কার বা জীবাণুমুক্ত করে নিন।

বাসায় অ্যালোভেরার গাছ থাকলে একটি অ্যালোভেরা পাতা কেটে নিন। বাজারে কিনতে পাওয়া যায় অ্যালোভেরা।
এবার পাতাটি লম্বা করে কেটে নিন, দুটি অংশ আলাদা হয়ে যাবে।

অ্যালোভেরার দুটি অংশেই স্বচ্ছ আঠার মতো শাঁস দেখতে পাবেন। এই শাঁসকেই বলা হয় জেল। এবার একটি চামচ দিয়ে টেনে শাঁস বের করে একটি পাত্রে রাখুন।

রোদে পোড়া ত্বক সারাতে অ্যালোভেরা জেল
অ্যালোভেরা ত্বকের ছোটখাটো সংক্রমণ আর ক্ষত সারতে সাহায্য করে

অ্যালোভেরা জেল সংরক্ষণ —

অ্যালোভেরা ফ্রিজে রেখে ১ মাসের বেশি সময় ধরে ব্যবহার করা যায়। তবে এক্ষেত্রে অ্যালোভেরার সাথে মেশাতে হবে ভিটামিন সি পাউডার কিংবা ভিটামিন ই ক্যাপসুলের তেল। এরপর মিশ্রণটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে।

ব্লেন্ডেড জেল একটি পরিষ্কার কাচের পাত্রে ঢেলে ফ্রিজে সংরক্ষণ করুন।

রোদে পোড়া ত্বক সারাতে অ্যালোভেরা জেল
অ্যালোভেরা ফ্রিজে রেখে ১ মাসের বেশি সময় ধরে ব্যবহার করা যায়

ময়েশ্চারাইজার লোশন —

এছাড়া অ্যালোভেরা দিয়ে তৈরি করতে পারেন ময়েশ্চারাইজার লোশন। তার জন্য আধা কাপ অ্যালোভেরার সাথে ১/৪ কাপ নারকেল তেল মিশিয়ে ব্লেন্ড করলেই তৈরি হয়ে যাবে লোশন। রাতে ঘুমানোর আগে এই লোশন ব্যবহার করলে ত্বক হবে মসৃণ।

ত্বক ভালোভাবে পরিষ্কারের পর অ্যালোভেরা জেল ব্যবহার করতে হবে। তবে অ্যালোভেরা জেল লাগিয়ে রোদে যাওয়া যাবে না। এজন্য রাতে বা রোদ থেকে ফিরে এই জেল ব্যবহার করতে হবে।

সারাবাংলা/এসবিডিই/এএসজি





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর