রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু রোববার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত ‎ভূঞাপুরে বিপুল পরিমাণে বিদেশি মদের বতল সহ যুবদলের নেতা সহ আটক-৩ কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা

র‌্যাব-৭, চট্টগ্রাম এর অভিযানে চট্টগ্রাম জেলার লোহাগাড়া এলাকা হতে ০৫ টি ওয়ান শুটারগান সহ অস্ত্র ব্যবসায়ী রিয়াদ গ্রেফতার।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২০ জুন, ২০২২
  • ২১৪ সময় দেখুন
র‌্যাব-৭, চট্টগ্রাম এর অভিযানে চট্টগ্রাম জেলার লোহাগাড়া এলাকা হতে ০৫ টি ওয়ান শুটারগান সহ অস্ত্র ব্যবসায়ী রিয়াদ গ্রেফতার।

“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন মাধ্যম হতে তথ্য পাওয়া যাচ্ছিল যে, চট্টগ্রামের লোহাগাড়া এলাকায় একটি অস্ত্রের সিন্ডিকেট গড়ে উঠেছে যারা বিভিন্ন কাজে অস্ত্রগুলো ব্যবহার করে থাকে। এরই ধারাবাহিকতায়, র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানাধীন পদুয়া এলাকায় অস্ত্র ও মাদক ব্যবসায়ী মোঃ রিয়াদ(২৪) তার বসত ঘরে মাদকদ্রব্য এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ বিক্রির উদ্দেশ্যে মজুদ করে রেখেছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ১৯ জুন ২০২২ ইং তারিখ ০২১০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত সিন্ডিকেটের মূলহোতা আসামী মোঃ রিয়াদ(২৪),পিতা-মোঃ মোজাফ্ফর, সাং-পদুয়া, থানা-লোহাগাড়া, জেলা-চট্টগ্রামকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে টিনশেড কক্ষের ভিতর মাটির নিচে প্লাস্টিকের বস্তা হতে আটককৃত আসামীর নিজ হাতে বের করে দেয়া মতে ০৫টি ওয়ান শুটারগান, ০৩টি কার্তুজ এবং ০১টি সুইচ গিয়ার চাকু উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, বর্ণিত অস্ত্রসমূহ তারা মূলত ৩ ধরনের কাজে ব্যবহার করত। প্রথমত মাদকদ্রব্য কেনা বেচার সময় বেকআপ দেওয়া, দ্বিতীয়ত তাদের প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীদের ভয় দেখানো বা ফাসানোর জন্য এবং তৃতীয়ত নির্বাচন বা বিভিন্ন উপলক্ষ্যে অস্ত্রসমূহ ভাড়া দিত বা অনেকসময় নিজেরাও ভাড়াটে হিসেবে কাজ করত।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর