রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে জোর পূর্বক ঘরের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১২৩ সময় দেখুন
লক্ষ্মীপুরে জোর পূর্বক ঘরের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ

মু. সাইফুল ইসলাম: লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে জায়গা জমির বিরোধের জেরে পৌরসভা ১৫ নং ওয়ার্ড, আশরাফ ভূঁইয়া বাড়িতে নির্মানাধীন ঘরের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে সাজুর বিরুদ্ধে।

ভুক্তভোগী মাহবুব জানান, আমরা আমাদের পৈতৃক সম্পত্তিতে ঘরের কাজ শুরু করি কিন্তু সাজু সহ আমাদের ঘরের কাজে বাধা সৃষ্টি করে। অথচ তাদের থাকার ঘরও আমাদের ছিলো, তারা সাবেক স্থানীয় কাউন্সিলরের শালিশ অমান্য করে আমাদের কাজে বাধা সৃষ্টি করে এবং হুমকি দিচ্ছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

স্থানীয় শালিশধার আব্দুল হাই ভূইয়া জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মিলে আমরা সীমানা নির্ধারণ করে দেই। ঘরের কাজ শুরু করলে এক পর্যায়ে সাজু আমাদের অমান্য করে পৌরসভায় নালিশ দেয়। পৌরসভার কর্তৃপক্ষ তদন্ত করে ঘরের কাজ চলমান রাখতে বলে। পৌরসভার বিচার মনোভূত না হওয়ায় থানায় নালিশ দেওয়ায় ঘরের কাজ বন্ধ রয়েছে। তিনি আরো বলেন সাজুদের বর্তমান ঘর ছিলো মাহবুবদের। একসময় মাহবুবুরের বাবা তাদের থাকতে দেয়। তখন তারা বলেন ঘর করার সময় জমি বুজিয়ে দেবে, এখন তাদের ঘরের কাজ শুরু করলে বাধা সৃষ্টি করে।

অভিযুক্ত সাজু বলেন, আমরা ২২ ডিসিম সম্পত্তি বুজে পাইনি। তবুও নিরব ছিলাম। তারা সম্পত্তি দাবী করে সাবেক কাউন্সিলর রাজীব ভূইয়ার কাছে অভিযোগ দেয়। তখন শালিশে বসলে তারা আমাদের কাছে সম্পত্তি পায়নি। সমাধান না করে তারা ঘরের নির্মান কাজ শুরু করে। তাদের সীমানা আমাদের জমিতে থাকায় আমি অভিযোগ দিয়েছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক সমাধান চাই।

এ বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কমকর্তা আব্দুল মুন্নাফ বলেন, থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তদন্ত প্রক্রিয়াধীন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর