বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

লাফার্জহোলসিমের প্রথম প্রান্তিক প্রকাশ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৩৩ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি চলতি ২০২৪-২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আলোচ্য ২০২৪ -২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২০ পয়সা যা আগের হিসাব বছরে একই সময় আয় হয়েছিল ১ টাকা ৪০ পয়সা। গত ৩১, মার্চ ২০২৫ শেষে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাড়িয়েছে ১৭ টাকা ২৫ পয়সা যা ৩১ ডিসেম্বর, ২০২৪ সালে ছিল ১৬ টাকা ০১ পয়সা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.২৯ টাকা যা ২০২৩ সালে হয়েছিল ৫.১২ টাকা, ২০২২ সালে ছিল ৩.৮৩ টাকা, ২০২১ সালে হয়েছিল ৩.৩৪ টাকা ও ২০২০ সালে হয়েছিল ২.০৩ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৪ সালে ১৬.০১ টাকা যা ২০২৩ সালে ছিল ১৯.১৪ টাকা, ২০২২ সালে ছিল ১৫.২৫ টাকা, ২০২১ সালে ছিল ১৭.০৪ টাকা ও ২০২০ সালে ছিল ১৪.৮৯ টাকা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর