মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন

লালমনিরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২২৭ সময় দেখুন
লালমনিরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন


লালমনিরহাট: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষ্যে লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এরপর একটি র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক মো. আফজাল হোসেন, মজমুল হক প্রামানিক,সাহেদুল হক পাটোয়ারী, যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান ভিপি আনিসসহ, জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।

সভা শেষে বর্ণাঢ্য র‌্যালিটি জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে মিশন মোড়সহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হামারবাড়ি এলাকায় গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস শুধু একটি দিবস নয়; এটি গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার ফিরে পাবার আন্দোলনের প্রতীক। বিপ্লব ও সংহতির আদর্শে উজ্জীবিত হয়ে দেশপ্রেমিক সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।‘





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর