বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১১২ সময় দেখুন
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে লিবিয়ায় পাচার ও মুক্তিপণ আদায়ের অভিযোগে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা হয়েছে। ঘটনার শিকার মো. সোলায়মান বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে এ মামলা করেন।

মামলার বাদী মো. সোলায়মান চাটখিল উপজেলার শংকরপুর গ্রামের বাসিন্দা এবং মৃত আব্বাছ আলীর ছেলে। মামলার আসামিরা হলেন মো. আজাদ, শাহ পরান, মিতু, মো. ইউনুফ, মো. সজীব, মো. রনি এবং মো. ফারুক।

মামলার নথি থেকে জানা যায়, গত ২ সেপ্টেম্বর চাটখিল থানায় মানব পাচার ও অভিভাসি চোরাচালান প্রতিরোধ ও দমন আইনের ৬ ও ৭ ধারা এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় একটি মামলা হয়। মামলাটি ৫ নম্বর মামলা হিসেবে নথিভুক্ত হয় এবং জিআর নম্বর ১৫৮ অব ২০২৬।

আসামিরা আগাম জামিনের জন্য হাইকোর্ট বিভাগে আবেদন করেন। গত ১৫ সেপ্টেম্বর হাইকোর্ট বিভাগ তাদের আবেদন নিষ্পত্তি করে ছয় সপ্তাহের মধ্যে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

নির্ধারিত সময়ের মধ্যেই চার আসামি স্বেচ্ছায় নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত এ ঘটনায় মামলার অন্যতম আসামী শাহ পরাণ জামিন চাইলে তাকে আদালত কারাগারে পাঠায়।

এ ঘটনায় ভুক্তভোগী সোলেমান বলেন, শাহপরান এ মামলার অন্যতম আসামি সেই বিভিন্নভাবে মানুষকে লিবিয়া নেয়ার কথা বলে তাদেরকে বিভিন্ন চক্রের হাতে তুলে দেয় এবং জিম্মি করে টাকা আদায় চেষ্টা করে। তাকে কারাগারে পাঠানোর পাশাপাশি রিমান্ড মন্জুর করলে অনেক তথ্য বেরিয়ে আসবে। তাই আমরা প্রশাসনের কাছে দাবি তাকে যেন অতি রিমান্ডে নেওয়া হয়।

এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৫ ফেব্রুয়ারি আসামিদের কথায় বিশ্বাস করে বাদী ১ লাখ টাকা দেন। পরে ওই বছরের ১৭ মে ব্যাংক হিসাবের মাধ্যমে আরও ৫ লাখ টাকা পাঠান। ১৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে তাকে সংযুক্ত আরব আমিরাত হয়ে বিমানে লিবিয়ায় নেওয়া হয়।

লিবিয়ায় নেওয়ার পর ইতালিতে পাঠানোর কথা বলে মানব পাচারকারীদের কাছে তাকে বিক্রি করা হয়। সেখানে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় এবং ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

নির্যাতন সইতে না পেরে বাদী দেশে স্বজনদের সাথে যোগাযোগ করেন। পরে তার বাবা জমি বিক্রি ও ব্যাংক থেকে ঋণ নিয়ে পাচারকারীদের পরিচিত এক ব্যক্তিকে ১৫ লাখ টাকা দেন। টাকা পাওয়ার পর পাচারকারীরা তাকে মুক্তি দেয়।

পরে পরিচিত এক বন্ধুর সহায়তায় বাদী ইতালিতে যান এবং ৩ বছর পর ছুটিতে দেশে ফেরেন। দেশে ফেরার পর ২০২৬ সালের ২৯ আগস্ট খিলপাড়া বাজারের যুবরত্ন ক্লাবের সামনে আসামিরা তাকে আটকে আরও ৩ লাখ টাকা দাবি করে।

বাদী টাকা দিতে অস্বীকার করলে আসামিরা তাকে মারধর করে, স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনিয়ে নেয় এবং শ্বাসরোধে হত্যার চেষ্টা করে বলে অভিযোগ করা হয়েছে। ১৫ দিনের মধ্যে টাকা না দিলে গুলি করে হত্যার হুমকিও দেওয়া হয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলাটি রেকর্ড করেছেন। মামলার তদন্তের দায়িত্ব পেয়েছেন উপপরিদর্শক মামুনুর রশিদ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর