নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩০৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৩০টির দর বেড়েছে, ৫৬টির দর কমেছে, ২২৩টির দর অপরিবর্তিত রয়েছে।
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড। আজ কোম্পানিটির প্রায় ২২ কোটি ৯৬ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিক। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে প্রায় ২২ কোটি ৯২ লাখ ৪০ হাজার টাকার।
বসুন্ধারা পেপার ১৭ কোটি ৭৮ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এপেক্স ফুডস, জেনেক্স ইনফোসিস, মুন্নু এগ্রো মেশিনারি, জেমিনি সী ফুড, ওরিয়ন ফার্মা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং অ্যাডভেন্ট ফার্মা।






