নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে তিতাস গ্যাস। আজ কোম্পানিটির ৪৭ কোটি ২২ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩০ কোটি ৬৫ লাখ ৮৫ হাজার টাকার।
কেডিএস লিমিটেড ১৩ কোটি ৯৮ লাখ ৭ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আইপিডিসি ফাইন্যান্স, জেএমআই হসপিটাল, পাওয়ার গ্রিড, ফু-ওয়াং ফুড, সান লাইফ ইন্সুরেন্স ফরচুন সুজ, এবং মতিন স্পিনিং।






