বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

লেনদেনের শীর্ষে পাইওনিয়র ইন্স্যুরেন্স – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২০ জুন, ২০২১
  • ২৪০ সময় দেখুন
লেনদেনের শীর্ষে পাইওনিয়র ইন্স্যুরেন্স – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার (২০ জুন) লেনদেনের শীর্ষে উঠে এসেছে পাইওনিয়র ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির মোট ১৬৩ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার কোম্পানিটি মোট ৮৪ লাখ ২০ হাজার ৬০৮টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটির ১ কোটি ৫৪ লাখ ৮ হাজার ৪২০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫১ কোটি ৪৬ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। আজ কোম্পানিটির ৭২ লাখ ৩২ হাজার ৪১০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪২ কোটি ৮২ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-ন্যাশনাল ফিড মিল, বেক্সিমকো ফার্মা, ফরচুন সুজ, সামিট পাওয়ার, কনফিডেন্স সিমেন্ট, লুব-রেফ বিডি ও এনআরবিসি ব্যাংক লিমিটেড।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর