নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৯ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফরচুন সুজ লিমিটেড।
ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৬৪ কোটি ৪৪ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জেএমআই হসপিটালের লেনদেন হয়েছে ৪৮ কোটি ৪৫ লাখ ৫ হাজার টাকার।
লেনদেনের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটি ৪৮ কোটি ২৯ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার হাতবদল করেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ওরিয়ন ফার্মা, শাইনপুকুর সিরামিক, বেক্সিমকো লিমিটেড, ইউনিক হোটেল, এসিআই ফর্মুলা, ইস্টার্ন হাউজিং ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড।






