নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩২০টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৪টির দর বেড়েছে, ১২টির দর কমেছে, ২৪৪টির দর অপরিবর্তিত রয়েছে।
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সালভো কেমিক্যাল। আজ কোম্পানিটির ৪০ কোটি ১০ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ট্রাকো সিএনজি। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৪ কোটি ৮৫ লাখ ৭৮ হাজার টাকার।
বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২০ কোটি ৩২ লাখ ৯০ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে জেনেক্স ইনফোসিস, বেক্সিমকো ফার্মা, বীচ হ্যাচারি, আমরা নেটওয়ার্ক, আমরা টেকনোলজি, চার্টার্ড লাইফ ইন্সুরেন্স এবং মুন্নু এগ্রো মেশিনারি।






